ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
ফাইনালের আগে যুবাদের শুভকামনা জানালেন লিটন-শান্তরা (ভিডিও)
প্রথমবারের মতো যুব এশিয়া কাপের শিরোপা জয়ের সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে।গতকাল (শুক্রবার) সেমিফাইনাল ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে ৪ উইকেটে হারিয়েছে টাইগার যুবারা। আগামীকাল (১৭ ডিসেম্বর) ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।
এর আগে মাত্র একবারই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশি তরুণরা। ২০১৯ সালের শিরোপা নির্ধারণী ম্যাচে টিম টাইগাররা ভারতের কাছে হেরেছে। কিন্তু এবার ইয়ং টাইগাররা শিরোপা হারাতে চায় না।
এদিকে, যুবা টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে অবস্থান করছেন ক্রিকেটাররা। সেখান থেকে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘সবাইকে অভিনন্দন। তোমরা খুবই ভালো খেলেছো।
কোচিং স্টাফসহ সবার অনেক পরিশ্রমে বাংলাদেশ দল ভালো একটা জায়গায় আছে। আর একটি ধাপ বাকি। এখানে কীভাবে ভালো খেলে বাংলাদেশকে আমরা ট্রফি উপহার দিতে পারি। গত কয়েক মাস তোমরা অনেক পরিশ্রম করেছো। ফাইনালের জন্য শুভকামনা। আশা করছি সেখানেও তোমরা অনেক ভালো ক্রিকেট খেলবে।’
ব্যাটার তাওহীদ হৃদয় বলেন, ‘অভিনন্দন ছেলেরা। আশা করি তোমরা এশিয়া কাপ জিততে পারবে। সবচেয়ে বড় কথা আমরা বিশ্বকাপ জিতেছি কখনও এশিয়া কাপ জিতিনি। এশিয়া কাপের ফাইনালে আমরা হেরেছিলাম। আশা করি তোমরা এবার এশিয়া কাপের ফাইনালটা জিতবে ইনশাল্লাহ।’ এদিকে, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেন, ‘অভিনন্দন ইয়াং টাইগার্স। তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। ইনশাল্লাহ আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে আসব।’
অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম বলেন, ‘আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ফাইনালে তোমরাই জিতবে এবং আমি মনে করি তোমরা ডিজার্ভ করো জেতা। সবাইকে অনেক অনেক শুভকামনা।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)