ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
সৌম্যর অভিজ্ঞতায় সাকিব অভাব পূরণ করবে
বিশ্বকাপ দলে ছিলেন না সৌম্য সরকার। এই আসরের পর খুব বেশি ঘরোয়া ক্রিকেটও হয়নি। সাম্প্রতিক সময়ে আহামরি কিছু করতেও পারেননি সৌম্য। তারপরও নিউজিল্যান্ডের বিপক্ষে দুই সিরিজের দলেই ডাক পেয়েছেন টাইগার এই অলরাউন্ডার।
এবার বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন সৌম্যের প্রতি তার আস্থার কথা। মূলত নিউজিল্যান্ডের বাউন্সি কন্ডিশন মাথায় রেখেই সৌম্যকে দলে রাখা হয়েছে। ব্যাটিংয়ে তিনি শর্ট বল ভালো খেলেন, তাছাড়া বোলিংয়ে তার মিডিয়াম পেসও বেশ কার্যকর সবমিলিয়ে আবারও সুযোগ দেওয়া হয়েছে সৌম্যকে।
আজ শনিবার ডানেডিনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শান্ত বলেন, 'আলাদা কোনো প্লেয়ারকে নিয়ে কথা বলতে চাই না। প্রত্যেকটা প্লেয়ারই গুরুত্বপূর্ণ। সৌম্যর ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমার মনে হয় যে ওনার বোলিংটা খুব গুরুত্বপূর্ণ।' 'ব্যাটিংয়ের সাথে। যেহেতু সাকিব ভাই নাই। তাই ব্যাটিংয়ের সাথে বোলিংটাও গুরুত্বপূর্ণ।
আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট, সিলেক্টর তাকে এই চিন্তা করেই অন্তর্ভুক্ত করেছে। সাথে তো অভিজ্ঞতা আছেই।'- যোগ করেন শান্ত। নিউজিল্যান্ডের আবহাওয়ায় যে কোনো সময় আসতে পারে বৃষ্টি। তবে এ সব নিয়ে ভাবতে চান না শান্ত, 'বৃষ্টিটা আসলে নিয়ন্ত্রণে নেই। কন্ডিশনও আসলে নিয়ন্ত্রণে নেই। তো এটা নিয়ে ভাবার আসলে সুযোগ নেই।
আমার মনে হয় যেরকম কন্ডিশনই থাকবে, ক্রিকেটাররা সেটা মানিয়ে নিয়ে খেলবে। সবাই এটা নিয়ে প্রস্তুত। যেরকম অবস্থাই থাক।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)