ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
নিউজিল্যান্ডের কন্ডিশন আমাদের কোন বাঁধা হবে না, শান্ত
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের আবহাওয়া একেবারেই আলাদা। যে কারণে নিউজিল্যান্ড সফরে বাড়তি দুশ্চিন্তা রয়েছে টাইগারদের। তবে সিরিজের প্রথম দিনকে সামনে রেখে এমন কিছু ভাবতে নারাজ বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
প্রথম ওডিআইয়ের একদিন আগে টাইগার অধিনায়ক সংবাদমাধ্যমকে জানান, আবহাওয়া নিয়ে বড় কোনো সমস্যা হবে না। শান্ত বললেন: "অবস্থা কিছুটা ঠান্ডা, কিন্তু আমরা কেউই সেই অজুহাত দিতে চাই না।" আমরা আগেও এখানে এসেছি। আমাদের ধারণা আছে। আমি আশা করি এটি একটি বড় ব্যাপার নয়।"
নিউজিল্যান্ডে ভালো করার ব্যাপারে শান্ত বলেন, 'এর আগে বাংলাদেশের কোন টিম ভালো ফলাফল করতে পারেনি নিউজিল্যান্ডে, কোন না কোন একটা গ্রুপকে তো করতে হবে। আমাদের এই গ্রুপের সেই সামর্থ্য আছে, সবাই বিশ্বাস করে এবার ভালো কিছু হবে ইনশাআল্লাহ।'
শান্ত আরও বলেন, 'আমার মনে হয় না খেলোয়াড়রা এই বিষয়ে জানে। আমিও ব্যক্তিগতভাবে জানি না যে নিউজিল্যান্ড হারে নাই কখনও। অবশ্যই তো ওদের বিপক্ষে চ্যালেঞ্জিং। অস্বীকার করার কিছু নেই, হারে নাই যে কোনোদিন হারবে না এমনও না। এই গ্রুপের সেই সামর্থ্য আছে।'
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ব্যাট বলের লড়াই শুরু হবে ওয়ানডে দিয়ে। আগামী ১৭ ডিসেম্বর প্রথম ওয়ানডে হবে ডানেডিনে। দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে ২০ ও ২৩ ডিসেম্বর যথাক্রমে নেলসন ও নেপিয়ারে। বাংলাদেশ সময় ভোর ৪টায় প্রতিটি ম্যাচ শুরু হবে।
ওয়ানডের পর হবে টি-টোয়েন্টি ম্যাচ। তিনটি টি-টোয়েন্টি হবে যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর। প্রথম ম্যাচটি নেপিয়ারে। পরের দুটি মাউন্ট মঙ্গানুইয়ে। প্রথম দুই টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ১০ মিনিটে। শেষ ম্যাচ ভোর ৬টায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)