ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
৫ ক্রিকেটার কিনতে মুখিয়ে আছেন সৌরভ
এই নিলাম থেকে সর্বোচ্চ নয়জন ক্রিকেটার কিনতে পারবে দিল্লি। তাদের মধ্যে চারজন বিদেশি ক্রিকেটার থাকতে পারে। দিল্লিতে রয়েছে ২৮.৯৫ মিলিয়ন রুপি। গতবার, দিল্লি ক্যাপিটালস টানা ম্যাচ হেরে আইপিএল প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিল। এবারের ক্রিকেট পরিচালক সৌরভ গঙ্গোপাধ্যায় অনেক আগেই ক্রিকেটার বাছাই শুরু করেছেন। তিনিও কলকাতায় ক্যাম্প করেছিলেন। সেখানে ঋষভ পন্থ এসেছেন। তবে পন্থ আইপিএল খেলবেন কি না তা এখনই বলা যাচ্ছে না। ১৯ ডিসেম্বর আইপিএল নিলাম। দিল্লি কি কোনো ক্রিকেটারের জন্য বড় টাকা নিয়ে ঝাঁপিয়ে পড়বে?
এ বারের নিলাম থেকে দিল্লি সর্বাধিক ন’জন ক্রিকেটার কিনতে পারবে। তার মধ্যে চার জন বিদেশি ক্রিকেটার হতে পারেন। দিল্লির হাতে রয়েছে ২৮ কোটি ৯৫ লক্ষ টাকা। নিলামের আগে সরফরাজ খান, মনীশ পাণ্ডে, রিলি রুসোর মতো ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে তারা। ফলে নিজেদের ব্যাটিং শক্তিশালী করতে চাইবে দিল্লি।
ড্যারিল মিচেল: এ বারের নিলামে বিরাট দর উঠতে পারে নিউ জ়িল্যান্ডের এই ক্রিকেটারের। ভারতের মাটিতে এক দিনের বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন মিচেল। তিনি যেমন আগ্রাসী ব্যাটার, তেমনই প্রয়োজনে বল করতে পারেন। দিল্লি এমন এক জন ক্রিকেটারকে নিয়ে মিডল অর্ডারের শক্তি বৃদ্ধি করতে চাইবে।
শ্রীকর ভরত: পন্থ সুস্থ না হলে দিল্লির এক জন উইকেটরক্ষক প্রয়োজন। দলে বাংলার অভিষেক পোড়েল রয়েছেন। কিন্তু তিনি অনভিজ্ঞ। সেই সঙ্গে গোটা আইপিএল এক জন উইকেটরক্ষক নিয়ে খেলার ঝুঁকি কোনও দলই নেবে না। তাই এক জন উইকেটরক্ষক নিতে পারে দিল্লি। নিলামে তাই ভরতকে নেওয়ার চেষ্টা করতে পারে দিল্লি।
প্যাট কামিন্স: বিশ্বকাপজয়ী অধিনায়ককে দলে পেলে একসঙ্গে দু’টি লক্ষ্যপূরণ হবে দিল্লির। পন্থ খেলতে না পারলে কামিন্সকে অধিনায়ক করতে পারবে দিল্লি। ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার দলকে বিশ্বকাপ জিতিয়েছেন তিনি। এমন এক জন অধিনায়ককে অবশ্যই ভরসা করবেন কোচ রিকি পন্টিং। অস্ট্রেলীয় কোচ এবং অধিনায়কের জুটি হতেই পারে দিল্লিতে। সেই সঙ্গে কামিন্সের মতো এক জন অভিজ্ঞ পেসার দলে থাকলে বোলিং বিভাগও শক্তিশালী হবে।
শাহরুখ খান: ঘরোয়া ক্রিকেটে আক্রমণাত্মক ব্যাটিং করে নজর কেড়েছিলেন তিনি। পঞ্জাব কিংসের হয়ে আইপিএলে খেলেছিলেন। তরুণ ব্যাটারের আইপিএল অভিষেক হয় ২০২১ সালে। গত আইপিএল যদিও ভাল যায়নি শাহরুখের। ১৪ ম্যাচে মাত্র ১৫৬ রান করতে পেরেছিলেন তিনি। তাই তাঁকে ছেড়ে দেয় পঞ্জাব। দিল্লি নিতে পারে শাহরুখকে। তিনি ফর্মে থাকলে দিল্লির ব্যাটিং নিয়ে চিন্তা কমে যাবে।
হ্যারি ব্রুক: ইংল্যান্ডের এই ব্যাটার আগের আইপিএলে শতরান করেছিলেন। যদিও সেই ইনিংস ছাড়া তেমন বড় কিছু করতে পারেননি। ইংল্যান্ডের হয়ে এক দিনের বিশ্বকাপে খেলেছিলেন ব্রুক। ফলে ভারতে খেলার অভিজ্ঞতা তাঁর আগের থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ব্রুককে দলে নিয়ে মিডল অর্ডারের শক্তি বৃদ্ধি করতে পারে দিল্লি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)