ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
দেশে ফিরেই নিজের নির্বাচনী এলাকায় যে কারণে সাকিব
আজ মহান বিজয় দিবস। আর এই দিনেই সাকিব আল হাসান চলে গেলেন মাগুরা, তার গ্রামের বাড়ি। আমেরিকা থেকে দেশে ফেরার পর নিজ দেশে চলে গেলেন টাইগার অধিনায়ক। আর সাকিবের সঙ্গে এই সফরে আছেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনও।
রুবেল তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সাকিবের মাগুরায় যাওয়ার খবর নিশ্চিত করেছেন। সেখানে তিনি লিখেছেন- ‘বিজয়ের লক্ষ্য নিয়ে বিজয় দিবসে মাগুরায় প্রিয় ভাইয়ের সঙ্গে হাঁটছি’।
গত ৬ নভেম্বর জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছিলেন সাকিব আল হাসান। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে আঙুলে চোট নিয়েই খেলেছিলেন তিনি। পরে আঙুলে চিড় ধরা পড়ে, যে কারণে ৪-৬ সপ্তাহের জন্য সাকিব ছিটকে পড়েন মাঠের বাইরে। তাই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না দলে।
এরপর ছিটকে পড়েন দেশের বাইরে কিউইদের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ থেকেও। কয়েক দিন আগেই আঙুলের চিকিৎসার জন্য আমেরিকায় যান সাকিব। আর সেখানে গিয়ে এক অনুষ্ঠানে নিজের চোটের সর্বশেষ অবস্থাও জানিয়েছিলেন।
নিজের মাঠে ফেরা নিয়ে সাকিব বলেছিলেন, 'ফিটনেস রিহ্যাভ, বিপিএলের আগে খুব বেশি অপশনও আমি দেখছি না। ইলেকশনও আছে, স্বাভাবিকভাবেই এদিকটাই আমি বিজি থাকব। বিপিএল থেকেই খেলাটা শুরু হবে বলে আমি মনে করি। বিপিএলের প্রথম থেকেই ভালো অবস্থায় খেলতে পারব ফিট হয়ে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)