ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
নেতৃত্ব থেকে সরানো হলো রোহিতকে, নতুন এই নেতার নাম ঘোষণা
পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স তাদের নেতৃত্ব পরিবর্তন করেছে। দীর্ঘদিন ধরে অধিনায়ক থাকা রোহিত শর্মার কাছ থেকে নেতৃত্বের ব্যাটন নিতে গুজরাট থেকে মুম্বাই ফিরে আসেন হার্দিক পান্ডিয়া। সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে এমনটাই জানিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
২০২৪ সালের আইপিএল দল পরিবর্তনে হার্দিক পান্ড্যের চারপাশে কম নাটকীয়তা ছিল না। দীর্ঘ টানাপোড়েনের পর, ভারতীয় তারকা অলরাউন্ডার অবশেষে গুজরাট টাইটানসকে বিদায় জানান এবং মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরে আসেন। এবং তারপর পরিস্থিতি পাল্টে গেল। মুম্বাই ইন্ডিয়ান্সের গ্লোবাল হেড অফ পারফরম্যান্স মাহেলা জয়াবর্ধনে শুক্রবার রোহিতকে সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, ‘এটাই মুম্বাইয়ের ধরন। এখানে ব্যাটন এক সেরার থেকে আর এক সেরার দিকে যায়। শচীন টেন্ডুলকার থেকে হরভজন সিং হয়ে রিকি পন্টিং, বারবার মুম্বাইকে সেরা ক্রিকেটাররা নেতৃত্ব দিয়েছে। রোহিতও সেটাই করেছে। মুম্বাই দলের একটি মতাদর্শ রয়েছে। সেটাই একের পর এক অধিনায়ক বহন করে নিয়ে যায়। এবার সময় হয়েছে হার্দিকের।’
রোহিতের নেতৃত্বে আইপিএলের অন্যতম সেরা দলের তকমা পেয়েছে মুম্বাই। সবার আগে পাঁচবার ট্রফি জিতেছে তারা। সেই কারণে রোহিতের প্রশংসা করেছেন জয়াবর্ধনে। তার বিশ্বাস, আগামী দিনে হার্দিকও সেটাই করবেন। জয়বর্ধনে বলেন, ‘হার্দিকের নেতৃত্বের দিকে তাকিয়ে আছি। ওর অভিজ্ঞতা কম নয়। আমি নিশ্চিত ওর অধীনে মুম্বাই আরও শক্তিশালী দল হয়ে উঠবে। সামনের মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামব আমরা।’
একদিন আগেই নীতীশ রানার বদলে শ্রেয়াস আয়ারকে অধিনায়ক করেছিল কলকাতা নাইট রাইডার্স। এবার নতুন অধিনায়ক ঘোষণা করে দিলো মুম্বাই। রোহিতের অধীনেই আইপিএল ক্যারিয়ার শুরু হয়েছিল হার্দিকের। মুম্বাইয়েই উত্থান হয়েছিল তার। সেখান থেকেই জাতীয় দলে সুযোগ।
যদিও গত দু’বছর মুম্বাইয়ের হয়ে খেলেননি তিনি। চলে গিয়েছিলেন নবীনতম দল গুজরাট টাইটান্সে। সেই দলের অধিনায়ক হিসেবে আইপিএলে শিরোপাও জিতেছেন হার্দিক। এবার নাটকীভাবে তাকে কিনেছে মুম্বাই। তখনই নেতৃত্ব নিয়ে চলছিল। শেষমেশ সেটিই সত্যি হলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)