ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
ফাইনালে বাংলাদেশের পতিপক্ষ যে দল
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে একই দিনে শুরু হয়েছে দুই শক্তিশালী দল ভারত ও পাকিস্তান। সেমিফাইনালে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। অন্যদিকে গ্রুপ পর্বে অপরাজিত পাকিস্তানকে ১১ রানে হারিয়ে অঘটন ঘটিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ১৭ ডিসেম্বর (রোববার) এশিয়ান এক্সিলেন্স ফাইনালে তারা মুখোমুখি হবে বাংলাদেশের।
শুক্রবার দুবাইয়ের আইসিসি একাডেমির মাঠে প্রথমে ব্যাট করে সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানকে ১৯৪ রানের লক্ষ্য দেয়। জবাবে পাকিস্তান ১৮২ রানে গুটিয়ে যায়।
প্রথমে ব্যাট করতে নেমে হোঁচট খেয়েছে এমিরেটস। ১০ রানের মাথায় প্রথম উইকেট হারায় তারা। বোর্ডে ১০০ রান পাওয়ার পর সংযুক্ত আরব আমিরাত হারিয়েছে ৫ উইকেট।
তবে অধিনায়ক আয়ান আফজাল খানের ৫৭ বলে ৫৫ ও ওপেনার আরয়াশ শর্মার ৭০ বলে ৪৬ রানের ইনিংসে ভর করে শেষ পর্যন্ত দুইশোর দোড়গোড়ায় পৌঁছায় তাদের ইনিংস। পাকিস্তানকে ১৯৪ রানের টার্গেট দেয় তারা। ম্যান ইন গ্রিনদের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন উবাইদ শাহ। এছাড়া দুটি উইকেট পেয়েছেন আলি আসফান্দ।
১৯৪ রানের হাতের নাগালে থাকা লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারায় পাকিস্তানও। স্কোরবোর্ডে কোনো রান যোগ না করতেই সাজঘরে ফেরেন ওপেনার শামিল হুসাইন। শামিলের পথ ধরেন শাহজাইব খানও। এরপর কিছুটা প্রতিরোধ গড়ে দলকে এগিয়ে নেন অধিনায়ক সাদ বেইগ এবং আজান আওয়াইস। তৃতীয় উইকেটে আজানকে নিয়ে ৮৫ রানের জুটি গড়েন সাদ। তবে ৫২ বলে ৫০ রান করে এলবিডব্লিউ হয়ে সাদ ফিরলে পাকিস্তানের ব্যাটিংয়ে মড়ক লাগে যেন। পরের ওভারেই রানআউট হন আজান।
এরপর আরও দুই রানআউটে বিপদ আরও বাড়ে পাকিস্তানের। ১২১ রানে ৭ উইকেট হারিয়ে ফেলার পর দলের হাল ধরার চেষ্টা করেন আলী আফসান্দ এবং আমির হাসান। ২৭ রান করে আমির যখন আউট হন, তখন জয় থেকে ২৯ রান দূরে পাকিস্তান। শেষ পর্যন্ত জয় থেকে ১১ রান দূরে থাকতেই থামে পাকিস্তানের ইনিংস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)