ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
"ঈদ মোবারক" প্রতিশোধ ভারতকে কাঁদিয়ে ফাইনালে বাংলাদেশ
দক্ষিণ এশিয়ার দুই প্রতিপক্ষ বাংলাদেশ ও ভারত বয়সভিত্তিক টুর্নামেন্টের নকআউট পর্বে বহুবার মুখোমুখি হয়েছে। ২০২০ যুব ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল বাদে, বাকি মৌসুমটি বাংলাদেশের জন্য হতাশার মধ্যে শেষ হয়েছিল। তবে এবার আক্ষেপের গল্প নয়। দুবাইয়ে ভারতকে হারিয়েছে বাংলাদেশের তরুণরা।
মারুফ মৃধার বিধ্বংসী বোলিংয়ের পর, আরিফুলের ৯০ বলে ৯৪ রানের ত্রুটিহীন ইনিংস চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ৪ উইকেটের জয় নিশ্চিত করে। সেই সঙ্গে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে মাহফুজুর রহমান রাব্বির দল।আগামী রবিবারের ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে প্রথম সেমিফাইনালে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের যেকোনো দল।
দুবাইয়ের আইসিসি ক্রিকেট ওভালে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে টাইগার পেসার মারুফ মৃধার বোলিং তাণ্ডবে ৪২ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৮৮ রানেই থেমেছিল ভারতের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেছেন আভিষেক। আর বাংলাদেশের হয়ে ৪১ রানে ৪ উইকেট শিকার করেন মারুফ।
হাতের নাগালে থাকা লক্ষ্য তাড়ায় দ্রুত ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশের যুবারাও। দুর্দান্ত ফর্মে থাকা আশিকুর শিবলিও দুর্ভাগ্যজনক রানআউটের বলি হন। সেখান থেকে দলকে টেনে তুলতে হতো কাউকে। যেই কাজটা দক্ষতার সঙ্গে সারেন মূলত আরিফুল ইসলাম। আহরার আমিনকে সঙ্গে নিয়ে ৮৫ রানের অনবদ্য জুটি গড়েন।
আরিফুল নিজেও ছিলেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে। বড় শট খেলতে গিয়ে ৯৪ রানের মাথায় কাটা পড়েন শেষপর্যন্ত। তবে নিজে ৬ রানের জন্য সেঞ্চুরি মিস করলেও দলকে জয়ের নাগালে রেখেই ফিরেছেন আরিফুল। টাইগার এই ব্যাটারের বিদায়ের পর দ্রুত বেশ কয়েকটি উইকেট হারায় বাংলাদেশ। যদিও ততক্ষণে জয়টা কেবল সময়ের অপেক্ষা ছিল।
বিস্তারিত আসছে....
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)