ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
অবাক ক্রিকেট বিশ্ব, ৭ রান দিয়ে ৫ উইকেট
ইংল্যান্ড মহিলা দলের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ৭ রান দিয়ে ৫ উইকেট নেন দীপ্তি শর্মা। বাংলার বোলারদের দাপটে দেশের মাটিতে ড্রাইভিং সিটে রয়েছে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে শুরুর স্কোয়াডে থাকলেও তিন বাঙালি ক্রিকেটারের কেউই প্রথম একাদশে সুযোগ পাননি। তবে দীপ্তি শর্মা বাংলার প্রতিনিধিত্ব করছেন। বাঙালি না হলেও ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে খেলেছেন। সেই তেজই শক্তি দেখাল মুম্বাইয়ের পিচে। ইংল্যান্ড মহিলা দলের বিপক্ষে তিনি ৫ উইকেট নিয়েছিলেন। দীপ্তির ভেল্কি স্পিনে ভারতীয় মহিলা দল দ্বিতীয় দিনে এগিয়ে আছে।
প্রথম দিন ব্যাট করতে নেমে ৪০০ রান পার করেছিল ভারত। দ্বিতীয় দিনের শুরুতে তার সঙ্গে খুব বেশি রান যোগ হয়নি। ব্যাট হাতেও রান পেয়েছেন দীপ্তি। সাত নম্বরে ব্যাট করতে নেমে ৬৭ রান করেন তিনি। প্রথম ইনিংসে ৪২৮ রান করে ভারত। যে ভাবে প্রথম দিন ভারতীয় ব্যাটারেরা খেলেছিলেন তাতে দেখে মনে হচ্ছিল ইংল্যান্ডও বড় রান করবে। কিন্তু আদতে হল তার উল্টো।
শুরু থেকেও উইকেট পড়তে শুরু করে ইংল্যান্ডের। একমাত্র ন্যাট শিভার-ব্রান্ট ছাড়া কেউ রান পাননি। ট্যামি বিউমন্ট, সোফিয়া ডাঙ্কলি, হেদার নাইটের মতো অভিজ্ঞ ব্যাটারেরা সুবিধা করতে পারেননি। ভারতীয় বোলারদের মধ্যে সবার শেষে বল করতে যান দীপ্তি। আর তার পরেই চমক দেখান তিনি। ইংল্যান্ডের মিডল ও লোয়ার অর্ডারকে সাজঘরে ফেরান তিনি।
ড্যানিয়েল ওয়াট, এমি জোনস, সোফি একলেস্টোন, কেট ক্রস ও লরেন ফিলারকে আউট করেন দীপ্তি। ৫.৩ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৫টি উইকেট নেন তিনি। দীপ্তির দাপটে ৩৫.৩ ওভারে ১৩৬ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। শিভার-ব্রান্ট ৫৯ রান না করলে তাদের সমস্যা আরও বাড়ত। প্রথম ইনিংসে ২৯২ রানের বিশাল লিড পায় ভারত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)