ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
যে কারণে ব্যান্ড করা হল ধোনির জার্সি
মহেন্দ্র সিং ধোনি তার প্রিয় সাত নম্বর জার্সি পরে ভারতকে একের পর এক সাফল্য এনে দেন। সাফল্যের দিক থেকেও তিনি দেশের সর্বকালের সেরা অধিনায়ক। সেই ধোনিকে বিশেষ সম্মান দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ধোনিকে সম্মান জানাতে তার জার্সি নম্বর ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বোর্ড। অন্য কথায়, কোনও ভারতীয় ক্রিকেটার এই নম্বরের জার্সি পরতে পারবেন না। শচীন টেন্ডুলকারের ১০ নম্বরের পর ধোনির জার্সিও অবসর দেওয়া হল।
ভারতীয় বোর্ড আগেই জানিয়ে দিয়েছে ধোনির ৭ নম্বর আর কেউ পরতে পারবে না। বোর্ডের একজন আধিকারিক মিডিয়াকে বলেছেন, "যে তরুণ ক্রিকেটার এবং ক্রিকেটাররা এখন দলের অংশ, তাদের বলা হয়েছে যে তারা ধোনির ৭ নম্বর জার্সি পরতে পারবে না। নতুন ক্রিকেটাররা ১০ এবং ৭ নম্বর ছাড়া বিভিন্ন নম্বরের জার্সি পরবেন।"
ধোনি ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ২০১৯ সালে। তারপর থেকে যদিও কোনো ভারতীয় ক্রিকেটারই ৭ নম্বর জার্সি পরেননি। শচীনের ১০ নম্বর জার্সিও তুলে রাখা হয়েছে। তবে শার্দুল ঠাকুর তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতে ১০ নম্বর জার্সি পরেছিলেন। কিন্তু সেটি এত সমালোচনা হয় যে, বোর্ড তাড়াতাড়ি ওই জার্সিটি তুলে রাখার সিদ্ধান্ত নেয়। ধোনির জার্সির ক্ষেত্রেও এবার একই সিদ্ধান্ত নিলো বিসিসিআই।
জাতীয় দলের জার্সিতে জিতেছেন ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। এছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলেও চূড়ান্ত সফল ধোনি। পাঁচবার দলকে ট্রফি এনে দিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)