ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড
বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ট্রফি ইতিমধ্যেই উন্মোচন করেছেন দুই দলের অধিনায়ক। রোববার (১৭ ডিসেম্বর) থেকে শুরু হবে সিরিজটি। ডানেডিনে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়। তবে তার আগেই কিছুটা অস্বস্তি রয়েছে নিউজিল্যান্ডের স্বাগতিক শিবিরে।
নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসন ইনজুরিতে ভুগছেন বলে জানা গেছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেমিসন তার বাম হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করছেন। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ থেকে দেশে ফিরে বৃহস্পতিবার ডানেডিনে স্কোয়াডে যোগ দেন জেমিসন।
জেমিসনকে নিয়ে কিউই প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘আমরা কাইলের ব্যাপারে সতর্ক পদক্ষেপ নিচ্ছি। আমরা তাড়াহুড়া করতে চাই না, তাকে ঠেলেও দিতে চাই না। বিশেষ করে আমাদের ঘরোয়া গ্রীষ্মের (মৌসুমের) শুরুতে।’
গ্যারি স্টিড আরও বলেন, ‘একদম প্রয়োজন পড়লে সে খেলবে, তবে আমরা অপ্রয়োজনীয় ঝুঁকি নিতে চাই না কোনো। এ কারণেই প্রথম ম্যাচের জন্য বেনকে ডেকে পাঠানো। বেন দলীয় আবহের সঙ্গে পরিচিত, তাকে ফায়ারবার্ডসের (ওয়েলিংটন) হয়ে পুরো ফিটনেসে ফিরতে দেখে ভালো লাগছে।’
নিউজিল্যান্ডের ওয়ানডে দল
টম ল্যাথাম (অধিনায়ক), আদি অশোক, ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, উইল ও’রুর্কে, রাচিন রবীন্দ্র, ইশ সোধি ও উইল ইয়াং।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)