ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
দুই সিরিজেই স্বাগতিকদের হারাতে বদ্ধ পরিকর শান্ত
কিছুদিন আগে শেষ হওয়া টেস্ট সিরিজে নিউজিল্যান্ডকে হারানোর ঘোষণা দিয়েছিলেন নাজমুল হোসেন। সিরিজ জিততে না পারলেও হোম সিরিজ ১-১ ড্র হয়। এবার নিউজিল্যান্ডের মাঠে ভিন্ন সংস্করণে খেলবে বাংলাদেশ। আগামীকাল বিকেল ৪টায় দুই দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। এরপর রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
দুই সিরিজেই স্বাগতিকদের হারানোর লক্ষ্যের কথা বলেছেন নাজমুল। নিউজিল্যান্ড সফরে এরই মধ্যে বাংলাদেশের কোনো অধিনায়ক এ কথা বলেছেন কিনা তা গবেষণার বিষয়। আজ ডানেডিনে ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচনের পর নাজমুল বলেছেন: "একটি দল হিসেবে আমরা সিরিজ জয়ের অপেক্ষায় আছি।"
২০২২ সালের জানুয়ারির মাউন্ট মঙ্গানুই টেস্ট জয় নাজমুলদের অনুপ্রেরণার বড় উৎস, ‘আমাদের দলটা ভালো। গত বছর আমরা এখানে একটি টেস্ট জিতেছি। এবার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জেতা আমাদের লক্ষ্য। যদি জিততে পারি, দারুণ হবে।’
নাজমুলের আত্মবিশ্বাসী হওয়ার আরেকটা কারণও আছে, ‘আমরা বেশির ভাগ খেলোয়াড়কেই চিনি। কয়েকজন অবশ্য নতুন। আমাদের কাছে তাদের ফুটেজ আছে। মিটিংয়ে সেসব দেখছি। আশা করছি, ভালো পরিকল্পনা সাজিয়েই মাঠে নামতে পারব।’
২০১৬ সাল থেকেই বাংলাদেশ দল নিউজিল্যান্ডে নিয়মিত সফর করছে। সে অভিজ্ঞতাও নিশ্চয়ই কাজে লাগবে। নাজমুলের কথায় আছে সে আভাস, ‘কয়েক বছর ধরে আমরা নিয়মিত নিউজিল্যান্ডে খেলছি। এবার নতুন এক অভিজ্ঞতা হলো। কয়েক মিনিট আগে দারুণভাবে আমাদের স্বাগত জানানো হয়েছে। ছেলেরা খুবই উপভোগ করছে।’
বাংলাদেশ দল সফরের শুরুটা করেছে গতকাল লিংকনে সিরিজ–পূর্ব প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশকে হারিয়ে। শুধু জয় নয়, বাংলাদেশ দলের চার ব্যাটসম্যান সে ম্যাচে রানের দেখা পেয়েছেন, বোলাররা নিয়েছেন উইকেট। ভ্রমণক্লান্তির কারণে নাজমুল, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, শরীফুল ইসলামরা সে ম্যাচে না খেললেও প্রস্তুতিতে সন্তুষ্ট মনে হলো নাজমুলকে।
তাঁর কথা, ‘ছেলেরা কাল খুব ভালো খেলেছে। উইকেটটা খুব ভালো ছিল। প্রস্তুতি অনুযায়ী সবাই সবার কাজটা ঠিকভাবে করেছে। নিউজিল্যান্ড একাদশও ভালো ক্রিকেট খেলেছে। সব মিলিয়ে দারুণ একটা প্রস্তুতি ম্যাচ হয়েছে। ছেলেরা এই সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)