ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
সূর্যের ভয়াবহ তাপে পুড়ে ছাড়কার আফ্রিকা
সিরিজের প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে গিয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচে কিছুটা ছাড় দেয় প্রকৃতি। বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচে ৫ উইকেটে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। তাই সিরিজে বাঁচাতে শেষ ম্যাচের জয়ের বিকল্প ছিল না ভারতের। এমন সমীকরণ মাথায় নিয়ে রীতিমতো ঝড় তোলেন সূর্যকুমার যাদব। ভারত অধিনায়কের ঝড়ে উড়ে গেছে স্বাগতিকরা।
ফলে ১-১ সমতায় সিরিজ ভাগাভাগি করেছে দুই দল। গত রাতে জোহানেসবার্গে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০১ রান তুলে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ১০০ রান করেছেন সূর্যকুমার। জবাবে খেলতে নেমে ১৩ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ৯৫ রানের বেশি করতে পারেনি প্রোটিয়ারা। বড় লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই পথ হারায় দক্ষিণ আফ্রিকা।
ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরেন ম্যাথু ব্রেটজি। সুবিধা করতে পারেননি রেজা হেন্ড্রিকসও। তার ব্যাট থেকে এসেছে ৮ রান। চারে নেমে ৫ রানে ফিরেছেন হেনরিখ ক্লাসেন। টপ অর্ডার ব্যাটারদের এমন ব্যর্থতার মাঝেও ঝোড়ো শুরু করেছিলেন এইডেন মার্করাম। তবে ইনিংস বড় করতে পারেননি এই ইনফর্ম ব্যাটারও।
১৪ বলে ২৫ রান করে ফিরেছেন তিনি। এরপর ডেভিড মিলার ছাড়া আর কেউই দাঁড়াতেই পারেননি। মিলার ৩৫ রান করলেও একশোর আগেই অলআউট হয়েছে প্রোটিয়ারা। এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই ফেরেন শুবমান গিল। তিনে নেমে ব্যর্থ হয়েছেন তিলক ভার্মাও। ডাক খেয়েছেন এই তরুণ ব্যাটার। তবে এরপর ইয়াশভি জয়সাওয়ালকে সঙ্গে নিয়ে রীতিমতো তাণ্ডব চালান সূর্যকুমার।
জয়সাওয়াল ৬০ রান করে সাজঘরে ফিরলেও সেঞ্চুরি হাঁকিয়েছেন সূর্যকুমার। ৭ চার আর ৮ ছক্কায় ৫৬ বলে করেছেন ১০০ রান। তার এমন দুর্দান্ত ইনিংসে ভর করেই দুইশোর্ধ্ব সংগ্রহ পায় ভারত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)