ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
এবারের বিপিএলে নতুন চমক আসছে আরো একটা দল
বিপিএল বাংলাদেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ইভেন্টটি শুরু থেকেই অনেক উত্থান-পতন দেখেছে। বছরের পর বছর ধরে ফ্র্যাঞ্চাইজি বদলেছে। দলের সংখ্যাতেই প্রায়ই আসে পরিবর্তন। আগামী বছর লিগে অংশ নেবে ৭টি দল। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, বরিশাল, খুলনা ও রংপুর থেকে আসবে দলগুলো । আবার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি একবার বিপিএলে থাকলেও তা হয়নি বেশ কয়েক মৌসুম।
এদিকে বিপিএলে নতুন আরেকটি দল নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। তবে হারিয়ে যাওয়া কোন দল নয়। বরং একেবারেই আনকোরা দল হিসেবে নাম লেখাবে ময়মনসিংহ। বিপিএলে এমন দল ঘোষণা করেছেন ময়মনসিংহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত।
শান্ত প্রয়াত ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের ছেলে। এবার তিনি ময়মনসিংহ-৪ আসন থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এই রাজনৈতিক ব্যক্তিত্ব তার ফেসবুকে বিপিএলে ময়মনসিংহের উপস্থিতির ঘোষণা দেন। দলের নামটাও ঘোষণা করে ফেলেছেন ক্ষমতাসীন দলের এই নেতা।
দলটিতে দেশের একজন শিল্পপতি বিনিয়োগ করবেন উল্লেখ করে তিনি লিখেছেন, ময়মনসিংহের সব ক্রিকেটারই বেশ কিছুদিন ধরে বিপিএলে ময়মনসিংহ দল চাইছিলেন। শুধুমাত্র উচ্চবিত্তের আর্থিক সহায়তার অভাবে এটি গড়ে উঠতে পারেনি। এবার আমাদের দলে অনেক বড় শিল্পপতি ভাই বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন।
মোহিত উর রহমান শান্ত দলের নাম ঘোষণার পর তিনি প্রতিশ্রুতি দেন আগামী বিপিএলে ময়মনসিংহে একটি ক্রিকেট দল থাকবে। নাম হবে, "ব্রহ্মপুত্র এক্সপ্রেস" ইনশাল্লাহ।
এ পর্যন্ত জাতীয় দলে খেলেছেন ব্রহ্মপুত্রপাড়ের ময়মনসিংহের সাতজন খেলোয়াড়। সবচেয়ে উজ্জ্বল নাম মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়া শুভাগত হোম, মোসাদ্দেক হোসেন সৈকত, মুনিম শাহরিয়ার ময়মনসিংহ জেলা থেকে এসে জাতীয় পর্যায়ে খেলেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)