ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
সিজদা দেওয়ায় সমালোচকদের কঠর জবাব দিয়ে যা বললেন শামি
ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে নিজের জাদুকরী পারফরম্যান্স দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন মোহাম্মদ শামি। দলকে ফাইনালে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। এই পেসার টুর্নামেন্ট চলাকালীন ৭ ম্যাচে ২৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন।
ভালো পারফরম্যান্স সত্ত্বেও শামির অভিজ্ঞতা খারাপ ছিল। ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর 'সিজদা' দেওয়ার জন্য ভক্তদের কৌতুকের শিকার হন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম 'আজ তক'-এর সঙ্গে কথোপকথনে শামি এ বিষয়ে কথা বলেছেন।
ভারত-শ্রীলঙ্কার ম্যাচে ৫ উইকেট নিয়ে মাঠেই সিজদা দিয়েছিলেন শামি। মুসলিম হওয়ায় ধর্মীয় বিশ্বাস থেকেই এভাবে নিজের সাফল্য উদ্যাপন করেছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে রসিকতায় মেতে উঠেছিলেন ক্রিকেটপ্রেমীরা।
এই প্রসঙ্গে গণমাধ্যমটিকে শামি বলেছেন, ‘আমি প্রার্থনা করতে চাইলে কে ঠেকাবে? আমি অন্তত কারও প্রার্থনা থামাব না। আমি প্রার্থনা করতে চাইলে করব, তাতে সমস্যার কী আছে? আমি একজন মুসলিম, সেটা গর্ব নিয়েই বলব। আমি একজন ভারতীয়, সেটাও গর্ব নিয়েই বলব। এতে সমস্যার কী আছে?’
ভারতের খেলাধুলায় দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘অর্জুনা অ্যাওয়ার্ড’। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সুপারিশে ইতোমধ্যে পুরস্কারটির জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন শামি। ভারতের সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ মন্ত্রণালয়ের সূত্র মারফত জানিয়েছে, এই পুরস্কারের জন্য মনোনীতদের তালিকায় শুরুতে ছিলেন না শামি। তার নামটা রাখতে ক্রীড়া মন্ত্রণালয়কে বিশেষ অনুরোধ করেছে বিসিসিআই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)