ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ফাইনালের লড়াইয়ে আগামীকাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ, মোবাইলে যেভাবে খেলা দেখবেন
হ্যাটট্রিক করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশি তরুণরা। আগামীকাল (শুক্রবার) ফাইনালে ওঠার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া ইয়ুথের মুখোমুখি হবে রাব্বি-শিবলিস। দুবাইয়ের আইসিসি একাডেমি ওভালে সকাল ১১.৩০ টায় ম্যাচটি খেলবে বাংলাদেশ।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে পরাজিত করার পর, ইয়াং টাইগাররা জাপানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ২৩২ বল হাতে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে। গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটে জিতে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ।
দুবাইয়ে চলমান বয়সভিত্তিক টুর্নামেন্টটিতে গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত। অন্যদিকে, ‘বি’ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এ ছাড়া এই গ্রুপটি থেকে আরেক সেমিফাইনালিস্ট সংযুক্ত আরব আমিরাত।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, সেমিফাইনালের দ্বৈরথে গ্রুপ চ্যাম্পিয়ন মুখোমুখি হবে অন্য গ্রুপ রানার্স-আপের। সে হিসেবে আগামী ১৫ ডিসেম্বর (শুক্রবার) ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ মুখোমুখি হবে ‘এ’ গ্রুপ রানার্স-আপ ভারতের। এর আগে ২০২১ সালেও দুই দল সেমিতে মুখোমুখি হয়েছিল। এ ছাড়া একই দিনে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন পাকিস্তান লড়বে ‘বি’ গ্রুপ রানার্স-আপ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
৩ ম্যাচে ২৪২ রান সংগ্রহ করে আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক টাইগার ওপেনার আশিকুর রহমান শিবলি। কালকের সেমিফাইনালেও তার ব্যাটের দিকে তাকিয়ে বাংলাদেশ। এ ছাড়া বল হাতে ৩ ম্যাচে ৮ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেটসংগ্রাহকের দৌড়ে সেরা তিনে আছেন টাইগার দলপতি মাহফুজুর রহমান রাব্বি। এ তালিকায় শীর্ষে আছেন ভারতের রাজ লিম্বানি। ১০ উইকেট শিকার করেছেন তিনি।
গ্রুপপর্বে বাংলাদেশ অপরাজিত থাকলেও এক ম্যাচ হেরেছে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে ম্যাচটিতে হেরে যায় টিম ইন্ডিয়ার যুবারা। আগামীকাল বাংলাদেশকে হারিয়ে ফাইনালে খেলতে মরিয়া থাকবে তারাও।
ম্যাচটি দেখবেন কোথায়
শুক্রবার একই সময়ে শুরু হবে দুটি সেমিফাইনাল। সেমি-১ এ সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে পাকিস্তান। আর সেমি-২ এ ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। দুটি ম্যাচই লাইভ দেখা যাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ) ইউটিউব চ্যানেলে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)