ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ প্রতিশোধ নিতে চায় কিন্তু কন্ডিশন যেভাবে বাধা হয়ে দাঁড়িয়েছে
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল বিশ্বকাপের আগে হারা সিরিজের শোধ নিতে চাইবে বলে মনে করছেন কিউই ব্যাটার হেনরি নিকোলস। ফাইল ছবি ভারত বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে গত সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে এসেছিল নিউজিল্যান্ড ক্রিকেট দল। ঢাকায় ৩ ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলে ২-০ ব্যবধানে জিতেছিল কিউরা।
এতে ১৫ বছর পর নিজ দেশে নিউজিল্যান্ডের কাছে ওয়তানডে সিরিজ হারে বাংলাদেশ। এবার ফিরতি সফরে নিউজিল্যান্ড গেছে বাংলাদেশ দল। এই সফরে সফরকারীরা বিশ্বকাপের আগে হারা সিরিজের শোধ নিতে চাইবে বলে মনে করছেন কিউই ব্যাটার হেনরি নিকোলস। আজ এক ভিডিও বার্তায় নিকোলস বলেন, 'নিউজিল্যান্ড তাদের কন্ডিশনে যেমন করেছে বাংলাদেশও তেমনটাই করতে চাইবে।
তবে তাদের বাংলাদেশে জেতা সিরিজের আত্মবিশ্বাস এই সিরিজে কাজে দিবে বলে মনে করছেন নিকোলস, 'হ্যা, অবশ্যই ওটা তাদের জন্য ভালো একটি সিরিজ ছিল। এই সিরিজটিও একইরকম। বিশ্বকাপে যারা খেলেছে তাদের অনেকেই ছিল না। আমি বলব সেখানে আমাদেরও সফলতা ছিল। আমরা জানি আপনি যখন বিদেশের মাটিতে সফল হবেন এটা খুবই ফলপ্রসূ হয়।' বাংলাদেশ দল যখন নিউজিল্যান্ড সফরে যায়, তখন দেশে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি।
কিন্তু নিউজিল্যান্ডের তাপমাত্র ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে। হাড় হিম করা শীতে যে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে সেটি আজ মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার রিশাদ হোসেন। তার আগে নিকোলসও জানিয়েছেন, নিউজিল্যান্ডে বাংলাদেশের মূল চ্যালেঞ্জটা হবে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়া। নিকোলস বললেন, 'বিশ্বকাপের আগে আমি ওয়ানডে সিরিজেরও অংশ ছিলাম।
আমরা তাদের মাটিতে দারুণ খেলেছি। কন্ডিশন খুব বড় একটা জিনিস। যেটা আমাদের পরিবর্তন হয়েছে। এমনকি আবহাওয়াও বদলে গেছে। আমি নিশ্চিত ড্যানেডিনে রোদ থাকবে। তবে ঠান্ডাও থাকবে। বাংলাদেশের জন্য মানিয়ে নেয়া কঠিন।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)