ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
সিরিজ চলাকালেই যে কারণে পাকিস্তান অধিনায়ক পরিবর্তন
ব্যস্ত সময় পার করছে পাকিস্তান ক্রিকেট। পুরুষ, মহিলা এবং যুব দলগুলির আন্তর্জাতিক কর্মসূচির তিনটি পর্যায় রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলা। আর এমন চাপের মুখে স্বস্তিতে নেই পাকিস্তান ক্রিকেট কর্মকর্তারা। অস্ট্রেলিয়ায় চোট পেয়েছেন পুরুষ দলের আবরার আহমেদ। তার বদলি হিসেবে ডাকা হয় সাজিদ খানকে। এবারও একই রকম পরিবর্তন এসেছে দেশের নারী ক্রিকেটে।
নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে পাকিস্তানের অধিনায়কত্ব করেন নিদা দার। তবে নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতে চোট পান তিনি। রিভিউ শেষে বলা হয় সিরিজের পরবর্তী ম্যাচগুলো আর খেলা হবে না। তার স্থলাভিষিক্ত হবেন ফাতিমা সানা। ২২ বছর বয়সী এই পেসার পাকিস্তান মহিলা দলের ১০ তম অধিনায়ক। সিরিজের তৃতীয় ওয়ানডেতে তিনি থাকবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে।
জাতীয় দলে প্রথম হলেও এর আগেও অধিনায়কত্ব করেছেন সানা। এসিসির উইমেন্স ইমার্জিং এশিয়া কাপে পাকিস্তানের অধিনায়ক ছিলেন তিনি। যেখানে দলকে সেমিফাইনালে নিয়ে গিয়েছিলেন। এছাড়া ঘরোয়া ক্রিকেটে পিসিবি ব্লাস্টার্সকে নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টে শিরোপাও জিতিয়েছিলেন তিনি।
অধিনায়ক হওয়ার পর উচ্ছ্বসিত সানা অবশ্য খানিকটা বিষন্ন নিদা দারের পরিণতিতে, ‘ওয়ানডেতে পাকিস্তান নারী দল পরিচালনা করা সম্মানের বিষয়, কিন্তু নিদা দারের ইনজুরিতে পরিস্থিতিটা ছিল দূর্ভাগ্যজনক। সে একজন অণুপ্রেরণাদায়ী চরিত্র আর আমি তার দ্রুত সুস্থতা কামনা করি।
চলতি সিরিজে নিদা দারের এই ইনজুরিই প্রথম না। এর আগে নিউজিল্যান্ড সিরিজেই দিয়ানা বেগ আর শাওয়াল জুলফিকার ইনজুরিতে পড়েছিলেন। দিয়ানা বেগের ইনজুরিই এরমাঝে বেশি দুশ্চিন্তায় ফেলবে দলকে। প্রথম ওয়ানডের আগে প্র্যাকটিস চলাকালে আঙ্গুলের চোটে পড়েন তিনি। পরে সার্জারিও করতে হয় তাকে। পরের চার সপ্তাহ তাকে থাকতে হবে পুনর্বাসন প্রক্রিয়াতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)