ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ৩ ও ইউকেট ৮৭ রান করে যা বললেন রিশাদ
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ২৬ রানে জিতেছে বাংলাদেশ। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রথমে ব্যাট করে বাংলাদেশ তাদের সবকটি উইকেট হারিয়ে ৩৩৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে ৮৭ রান করেন রিশাদ হোসেন। পরে বল হাতে ৩ উইকেটও তুলে নেন এই স্পিনার। ৩০৮ রান সংগ্রহ করেও থমকে দাঁড়িয়েছে নিউজিল্যান্ডের একাদশ।
রিশাদের অলরাউন্ড পারফর্মম্যান্সেই সহজ জয় পায় বাংলাদেশ দল। ম্যাচ শেষে নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশন নিয়ে নিশাদ বলেন, 'প্রথমত একটু ঠান্ডা কন্ডিশন, আমরা গত দুই দিনে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। ধীরে ধীরে প্রাকটিস ম্যাচের দিকে গিয়েছি। প্রাকটিস ম্যাচ যখন শুরু করেছি তার আগে আবহাওয়া ঠান্ডা নাকি এসব মাথায় ছিল না। চেষ্টা করেছি মানায় নেওয়ার জন্য।'
নিজের এমন ব্যাটিং-বোলিং নিয়ে রিশাদ বলেন, 'অনেকদিন পর সুযোগ পেয়েছি ব্যাটিং করার। লং টাইম ব্যাটিং করার, তো চেষ্টা করেছি যে উইকেটে থেকে রান করার। আর বোলিং ঠান্ডা কন্ডিশন তো সবসময় নিজেকে চেষ্টা করেছি গরম রাখার। যখন তখন বোলিং করতে হতে পারে এই জিনিসটা মাথায় ছিল। গরম ছিল...সবকিছু মানসিকভাবে রেডি ছিলাম।'
অতিরিক্ত ঠান্ডার কারণে আনইজি ফিল হচ্ছিল সেটাও মনে করিয়ে দিলেন রিশাদ। জানালেন ভালো কিছু করবে দল, 'কিন্তু তারপরেও অনেক ঠান্ডা, এজন্য একটু আনইজি ফিল হয়েছিল। কিন্তু সবকিছু ঠিক আছে। ইনশাআল্লাহ টিম ভালো কিছু করবে। দোয়া করবেন সবাই।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)