ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
আইসিসি থেকে সুখবর পেলেন মিরাজ-শরিফুল
আইসিসি টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম।নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে দুর্দান্ত বোলিং করার জন্য মেহেদি মিরাজ ও নাঈম হাসানও পুরস্কার পেয়েছেন।
বুধবার (১৩ ডিসেম্বর) আইসিসি তার সাপ্তাহিক আপডেট প্রকাশ করেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে হারের পরও র্যাঙ্কিংয়ে উঠে এসেছে টাইগার বোলাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২ উইকেট নেন নাঈম। এর ফলে তিনি র্যাঙ্কিংয়ে ৫ ধাপ উপরে উঠে ৪৪তম স্থানে উঠে এসেছেন।
এদিকে বোলিংয়ে দুই ধাপ এগিয়েছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার অবস্থান এখন ২১ নম্বরে। মিরপুর টেস্টে মিরাজ দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৩ উইকেট।
তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় লাফ দিয়েছেন পেসার শরিফুল ইসলাম। মিরপুর টেস্টে শরিফুল দুই ইনিংস মিলিয়ে পেয়েছেন তিন উইকেট। তবে তিনি র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫৮তম স্থানে। তবে আগের মতোই ১৪ নম্বরে আছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এদিকে নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল সাত ধাপ এগিয়ে ৩৩তম স্থানে উঠে এসেছে।
ব্যাটিংয়ে টাইগার ব্যাটসম্যান মুশফিকুর রহিম ৩ ধাপ পিছিয়ে ২২ নম্বরে নেমে গেছেন। মুশফিকের পাশাপাশি ব্যাটিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশকে টেস্টে প্রথমবারের মতো নেতৃত্ব দেয়া নাজমুল হোসেন শান্ত'র। চার ধাপ পিছিয়ে টেস্টে তার বর্তমান র্যাঙ্কিং ৪৬তম। ব্যাটিংয়ে পিছিয়েছেন মুমিনুল হকও।
টেস্টে ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে কোনো পরিবর্তন আসেনি। ব্যাটিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন কেইন উইলিয়ামসন, বোলিংয়ে রবিচন্দ্রন অশ্বিন এবং অলরাউন্ডারে রবীন্দ্র জাদেজা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)