ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
ভোরেই নিউজিল্যান্ড একাদশের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ
লিংকনে নিউজিল্যান্ড সফরে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী বাংলাদেশ। ৫০ ওভারের এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড একাদশ। ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৪টায়।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে এই অনুশীলন ম্যাচ দিয়ে প্রস্তুতি নেওয়ার সুযোগ পায় টাইগাররা।
নিউজিল্যান্ড ক্রিকেট ইতিমধ্যেই তরুণদের নিয়ে কিউই একাদশ ঘোষণা করেছে। আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন কোনো খেলোয়াড় এই একাদশে সুযোগ পাননি।
নিউজিল্যান্ড একাদশকে নেতৃত্ব দিবেন নর্দান ডিস্ট্রিক্টের ব্যাটার ভরত পপলি। একাদশে সুযোগ পাওয়া খেলোয়াড়রা গত দুই মৌসুম নিউজিল্যান্ডের ডেভেলপমেন্ট সিরিজে মেজর অ্যাসোসিয়েশন ‘এ’ দলের বিপক্ষে নিউজিল্যান্ড ডেভেলপমেন্ট স্কোয়াডের হয়ে অংশ নিয়েছেন। এরমধ্যে এখনও দু’জনের ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়নি।
বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে- ১৭, ২০ এবং ২৩ ডিসেম্বর। এরপর ২৭, ২৯ এবং ৩১ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য নিউজিল্যান্ড একাদশ : ভরত পপলি, জ্যাকব ভুলা, জ্যাকব কামিং, জো ফিল্ড, জেমস হার্টশর্ন, জ্যারড ম্যাককে, সন্দীপ প্যাটেল, নিকিথ পেরেরা, বেন পোমারে, সম্রাট সিংহ, কুইন সানডে এবং জামাল টড।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ ওয়ানডে দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, শরিফুল হাসান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও রকিবুল হাসান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)