ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
আশা জাগিয়েও পারল না বাংলাদেশের টাইগ্রেসরা
আশা জাগিয়েও বাংলাদেশ হতাশ হয়েছে। নিজেদের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হারার সুযোগ ছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। বরং সিরিজের শেষ খেলায় আত্মসমর্পণ করে টাইগ্রেসরা। তবে কৃতিত্বের রেকর্ড পুরোপুরি মুছে যায়নি। বিদেশের মাটিতে ১-১ ড্র করে সিরিজ শেষ করেছে ফারজানা-জ্যোতিরা।
শুক্রবার কিম্বার্লিতে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ মাত্র ৯৪ রান তুলতে সক্ষম হয়। স্বল্প পুঁজিতে এই দৌড় শেষ করতে তাদের কোনো সমস্যা হয়নি। প্রোটিয়ারা জিতেছে ৮ উইকেট ও ২৮ বল হাতে রেখে।
এর আগে প্রথম টি–টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ জিতেছিল ১৩ রানে। সিরিজের দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তৃতীয় ম্যাচ হেরে যাওয়ায় সিরিজ শেষ হলো সমতায়।
আগে ব্যাট করা বাংলাদেশ শুরুতেই পড়ে যায় ব্যাটিং বিপর্যয়ে। ৪ রানেই হারায় ওপেনার মুর্শিদা খাতুন ও তিন নম্বরে ক্রিজে আসা সোবহানা মোস্তারির উইকেট। ১৭ রানে ফিরে যান আরেক ওপেনার শামিমা সুলতানা। আশা ভরসার প্রতীক জ্যোতিও এদিন হতাশ করেছেন। ২০ বলে ১১ রান করে অধিনায়ক নিগার আউট হলে বাংলাদেশ পড়ে হুমকির মুখে। শেষ ৩৪ বলে বাংলাদেশ তোলে ৪৮ রান। যে রান এসেছে মূলত লতা ও স্বর্ণা আক্তারের সৌজন্যে। দুজনে মিলে গড়েছেন ৩১ বলে ৪৬ রানের জুটি। ৪২ রান করেন লতা।
৯৪ রানের জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন টাজমিন ব্রিটস ও লরা ভলভার্ট। তাদের ২৬ বলে ৩৫ রানের জুটি প্রোটিয়াদের জয়ের ভিত শক্ত করে দেয়। এরপর ৫২ রানে আনিকা বোশ ফিরে গেলেও দক্ষিণ আফ্রিকা সহজেই জয় পেয়েছে। অধিনায়ক লরা ৪৯ রানে অপরাজিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)