ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বৃষ্টির কারণে ২য় দিনের খেলার ভাগ্য যা হল
বৃষ্টির কারণে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বৃষ্টি বেড়ে যাওয়ায় আজ বেলা ১টা ৫৪ মিনিটে এই ঘোষণা দেওয়া হয়।
আগামীকাল তৃতীয় দিনের খেলা শুরু হবে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে (সকাল ৯টা ১৫ মিনিটে), ৪টা ৩০ মিনিটের জায়গায় শেষ হবে ৪টা ৪৫ মিনিটে। তৃতীয় দিন ৯৮ ওভার খেলানোর চেষ্টা করবেন আম্পায়াররা। মিরপুরে আজ সকাল থেকেই মিরপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। যতই সময় গড়িয়েছে, বৃষ্টির মাত্রা বেড়েছে।
সারা দিনে স্টেডিয়ামের কাভার সরানোর সুযোগ হয়নি। খেলোয়াড়রা মাঠে এলেও বেশির ভাগই সময় পার করছেন ড্রেসিংরুমে। বাংলাদেশ দলের অভিজ্ঞ মুশফিকুর রহিমকে দেখা গেছে ইনডোরে ব্যাটিং অনুশীলনে। জিম করেছেন মুমিনুল হক। গতকাল প্রথম দিনের খেলা টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
মিরপুরের স্পিন স্বর্গে নিউজিল্যান্ডের স্পিনারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। ছোট ছোট জুটি গড়ে ১৭২ রানে করে অলআউট হয় নাজমুল হোসেনের দল। তবে শেষ বিকেলে বল হাতে নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিংয়েও ধস নামান বাংলাদেশ দলের স্পিনাররা। তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজের সামনে তালগোল পাকিয়ে ৫৫ রান তুলে তাই ৫ উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করে নিউজিল্যান্ড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)