ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
পাকিস্তান সুপার লিগে বড় দায়িত্ব পেলেন ওয়াটসন
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের অনেক জায়গায় পরিবর্তন আসলেও শুরু থেকে ফ্র্যাঞ্চাইজিটির কোচের পদ ছিল অপরিবর্তিত। এবার সেই ধারার পরিবর্তন এসেছে।
গত ৮ বছর ধরে প্রধান কোচের ভূমিকায় থাকা মঈন খানের স্থলাভিষিক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন। অবশ্য, কোচের দায়িত্বে না থাকলেও মঈন খারকে দেখা যাবে নতুন দায়িত্বে।
কোয়েটার টিম ডিরেক্টর হয়েছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার। তার অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ান ব্যাটার ওয়াটসনকে দায়িত্ব দিয়েছে দল। আজ অজি ব্যাটারের প্রধান কোচের বিষয়টি নিশ্চিত করেছে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিটি। টুর্নামেন্টটির শুরুটা ভালো করলেও শেষ চার টুর্নামেন্টে ভালো করেনি কোয়েটা।
শুরুর চার টুর্নামেন্টের মধ্যে তিনবার ফাইনাল খেলে ২০১৯ সালে চ্যাম্পিয়ন হয় তারা। এরপর থেকে ব্যর্থতাই সঙ্গী হয়েছে তাদের। কিন্তু কোনোবারও কোচ পরিবর্তন করেনি দলটি। অবশেষে ওয়াটসনের দায়িত্ব নেওয়ার মধ্যদিয়ে কোচের পদে পরিবর্তন এসেছে। কোচের দায়িত্ব নিয়ে যেন ঘরেও ফিরলেন ওয়াটসন।
২০১৮ সালে যোগ দিয়ে দলটির হয়ে ৩ বছর খেলেছেন ৪২ বছর বয়সী ব্যাটার। দলকে চ্যাম্পিয়ন করার পথে ৪৩০ রান করেছিলেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সেবার টুর্নামেন্ট সেরা হয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার। মেজর লিগ সকারের দল সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে গত বছর প্রথমবার কোনো দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন ওয়াটসন।
এবার দ্বিতীয় দল হিসেবে কোয়েটার প্রধান কোচের দায়িত্ব পালন করবেন তিনি। ২০২২ আইপিএলে স্বদেশি রিকি পন্টিংয়ের অধীনে দিল্লি ক্যাপিটালসের ডাগআউটে সহকারী কোচের ভূমিকাতেও ছিলেন এই অলরাউন্ডার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)