ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বৃষ্টিতে ডুবে পরিত্যক্ত বাংলাদেশের ম্যাচ
মিরপুরের হোম অব ক্রিকেটে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে মুখোমুখি বাংলাদেশ। গতকাল থেকে শুরু হওয়া টেস্টে প্রথম দিন থেকেই ছিল বিরূপ আবহাওয়া। প্রথম দিনের শুরুতেই টাইগার ক্রিকেটারদের খেলতে হয়েছে ফ্লাডলাইটের আলোতে।
তাতে অবশ্য খুব বেশি সমস্যা হয়নি। বাংলাদেশ খেলেছে পুরো দিন। মিরপুরের স্পিনিং ট্র্যাকের সুবিধাও তারা পেয়েছে পুরোদমে। তবে বাংলাদেশ নারী দলের ভাগ্যটা তেমন ছিল না। এই মুহূর্তে নিগার সুলতানা জ্যোতিরা আছে দক্ষিণ আফ্রিকায়। সেখানে আগের ম্যাচে প্রোটিয়া নারীদের হারিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছিল টাইগ্রেসরা।
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও প্রত্যাশা ছিল দারুণ কিছুর। কিন্তু কিম্বার্লিতে বৃষ্টির কবলে পড়েছে মেয়েদের ম্যাচ। ৮ বল খেলা হওয়ার পরেই পরিত্যক্ত হয়ে যায় সেই ম্যাচ। প্রবল বর্ষণ আর বজ্রপাতের কারণে এরপর আর মাঠে নামা হয়নি জ্যোতি-শামিমাদের। তাতেই টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবার কোনো পরিত্যক্ত ম্যাচ দেখল বাংলাদেশের মেয়েরা।
টস জিতে এদিনে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়া নারীরা। শুরুটাও দারুণ ছিল। প্রথম ওভারেই ওপেনার শামীমা সুলতানাকে আউট করেন ননকুলুলেকো ম্লাবা। এরপর আর খেলা হয়েছে মাত্র দুই বল। ১ ওভার ২ বলে ১ উইকেট হারিয়ে ৭ রান, স্কোরকার্ডে এমন অবস্থান রেখে ড্রেসিংরুমে ফিরে যায় দুই দল।
এরপর আর খেলাই মাঠে গড়ায়নি। কিম্বার্লিতে এরপর থেকে ছিল শুধুই বৃষ্টি। এই ম্যাচ বাতিল হওয়ায় সিরিজ হারের কোনো সম্ভাবনা থাকল না বাংলাদেশের। সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকদের হারাতে পারলে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় করবে টাইগ্রেসরা। হারলে অবশ্য সিরিজ ড্র হবে। সিরিজের পরের ম্যাচ শুক্রবার, একই ভেন্যুতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)