ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
নাসুমকে চড় মারার অভিযোগ প্রসঙ্গে মিডিয়াকে দোষারোপ করে যা বললেন হাথুরু
ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের ম্যাচে স্পিনার নাসুম আহমেদকে চড় মারার অভিযোগ উঠেছে কোচ হাথুরুসিংহের বিরুদ্ধে। দেশের একটি বেসরকারি টেলিভিশন এ বিষয়ে সংবাদ প্রচার করেছে। অভিযোগের পর কোচের বক্তব্য পাওয়া না গেলেও ঢাকায় টেস্টের আগে সংবাদ সম্মেলনে বিষয়টি উত্থাপিত হলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন হাথুরুসিংহে।
মঙ্গলবার (০৫ ডিসেম্বর) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে উপস্থিত হন হাথুরুসিংহে। সেখানে নাসুমকে চড় মারার অভিযোগের বিষয়ে প্রশ্ন করতেই তেলে-বেগুনে জ্বলে ওঠেন তিনি। এক পর্যায়ে রেগে বাংলাদেশের গণমাধ্যমের মান নিয়েও প্রশ্ন তোলেন এই কোচ।
নাসুমকে চড় মারার অভিযোগ ইস্যুতে হাথুরুসিংহে বলেন, ‘যারা আমাকে একটু হলেও চিনে, তারা জানে যে এ রকম কিছু করার মতো লোক আমি কিছুতেই নই। আপনাদের মিডিয়ার মান খুবই নিম্ন পর্যায়ের।’ নিউজিল্যান্ড ম্যাচের সময় উপস্থিতদের কাছ থেকে সত্যিটা জেনে নেওয়ার চ্যালেঞ্জও ছুড়ে দেন তিনি।
এদিন দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলের পরিকল্পনা এবং মিরপুরের উইকেট নিয়েও কথা বলেন হাথুরুসিংহে। তিনি বলেন, ‘এখানের উইকেট কেমন হবে তা আপনি এখানে দুই সেশন না খেলা পর্যন্ত বুঝতে পারবেন না। এই মাঠে অনেক খেলা হয়। আমার মনে হয় না, বিশ্বের কোথাও একই ভেন্যুতে এত খেলা হয়। অনুমান করা কঠিন হবে। আমরা খুব বেশি পরিবর্তন করতে চাইব না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE