ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জবাব দিয়ে যা বললেন সাকিব
মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান মাগুরা নির্বাচনী তদন্ত কমিটির দেওয়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জবাব দিতে বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন। শুক্রবার বিকেল ৩.৪৫ মিনিটে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক যুগ্ম জেলা ও দায়রা জজ মাগুরা কমিটির সভাপতি সত্যব্রত শিকদারের একান্ত কক্ষে হাজির হয়ে লিখিত জবাব দেন।
সাকিব আল হাসানের আইনজীবী সাজেদুর রহমান সংগ্রাম পরে বলেন, "গত ২৯শে নভেম্বর সাকিব আল হাসান মাগুরায় আসেন। এরপর কামারখালী এলাকায় তার ভক্ত-উৎসাহী জনতা জড়ো হয়। সেখানে ভক্ত ও সাধারণ মানুষ তাকে ফুল দিয়ে স্বাগত জানায়। সেখানে কোনো কিছুই ছিল না।" রাজনৈতিক কর্মসূচি বা দলের কাউকে ডাকেননি। আমরা নোটিশের জবাবে এসব কথা উল্লেখ করেছি।ভবিষ্যতে এসব বিষয়ে নজর দেব। আইন মেনে চলব।
বৃহস্পতিবারের ওই নোটিশে বলা হয়েছিল, ‘আপনি সাকিব আল হাসান, মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ঘোষণার পর ২৯ নভেম্বর ঢাকা থেকে মাগুরা আগমনের সময় পথিমধ্যে কামারখালী এলাকা থেকে শোডাউন করে গাড়িবহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন। তাতে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। যা গণমাধ্যমে প্রচার ও প্রকাশিত হয়েছে। এটির মাধ্যমে আপনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ এর ৬(ঘ), ৮(ক), ১০(ক) এবং ১২ ধারার বিধান লঙ্ঘন করেছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না সেবিষয়ে ১ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টায় অত্র কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিত জবাব দেয়ার জন্য আপনাকে বলা হল।’
মাগুরা জজ আদালত থেকে বেরিয়ে সাকিব আল হাসান সাংবাদিকদের বলেন, ‘গত ২৯ তারিখে আমি ঢাকা থেকে মাগুরায় আসার সময় আমার ভক্তরা আমাকে শুভেচ্ছা জানান। আমি নির্বাচনে প্রথমবার অংশ নিচ্ছি। কিছু ভুল ত্রুটি হতে পারে। যখন আমি সব নিয়ম-কানুন জানবো, বুঝবো। তারপর এধরনের কিছু ঘটলে সেটি আমার দোষ-অপরাধ হতে পারে। আমি আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। আগামীতে যেন এরকম ঘটনা না ঘটে সেদিকে আমি দৃষ্টি রাখব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)