ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
অবশেষে বিশ্বকাপ ট্রফির উপর পা তোলার মুখ খুললেন মার্শ
বিশ্বকাপ ট্রফির উপর পা রেখে ছবি তোলার পর এত দিন চুপই ছিলেন মিচেল মার্শ। ১১ দিন পর সেই ছবি নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার। জানালেন যে, তিনি ট্রফিটিকে অসম্মান করতে চাননি।
১৯ নভেম্বর ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। পরের দিন, প্যাট কামিন্সের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি সবাইকে চমকে দিয়েছে। বিশ্বকাপ ট্রফিটিকে পাদানি হিসাবে ব্যবহার করেছেন মার্শ। সেই ছবির ১১ দিন পর, অস্ট্রেলিয়ান ক্রিকেটার 'সেন' মিডিয়াকে বলেছিলেন: "বিশ্বকাপ ট্রফিকে অসম্মান করার কোনো ইচ্ছা আমার ছিল না। আমি ভাবিইনি ওই ছবি নিয়ে কিছু। তবে সোশাল মিডিয়ায় এটা নিয়ে প্রচুর কথা হচ্ছে বলে শুনেছি। আমি সোশ্যাল মিডিয়ার দিকে খুব একটা তাকাই না।আমাকে অনেকে বলেছে যে, ছবিটি ভাইরাল হয়ে গিয়েছে। এর বেশি কিছু না।”
মার্শ কিছু না ভাবলেও তাঁর সেই ছবি নিয়ে চর্চা শুরু হয়ে যায় সঙ্গে সঙ্গে। যে ট্রফি এক বার হাতে তোলার জন্য সারাটা জীবন অপেক্ষা করে থাকেন খেলোয়াড়েরা, সেই ট্রফির উপর দিব্যি দু’পা তুলে ছবি তুললেন তিনি। আর সেটাও ফলাও করে দেখালেন দলের অধিনায়ক প্যাট কামিন্স।
বিশ্বকাপ জেতার পরে দলের উল্লাসের বেশ কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেন কামিন্স। সেখানেই একটি ছবিতে দেখা যায়, তুরীয় মেজাজে দু’টি পা ট্রফির উপর তুলে হাসিমুখে বসে রয়েছেন মার্শ। হাতে রয়েছে পানীয়ের বোতল। বাঁ হাত মুষ্টিবদ্ধ। ভাবখানা এমন, কেমন দিলাম!
মার্শের সেই ছবি দেখে নিন্দা করেছিলেন মহম্মদ শামি। ভারতীয় ক্রিকেটার বলেছিলেন, “আমি ছবিটা দেখে খুব কষ্ট পেয়েছি। এই ট্রফির জন্যে গোটা বিশ্বের এত দেশ লড়াই করে। এই ট্রফিকে সবাই মাথার উপর তুলে ধরতে চায়। সেই ট্রফির উপরেই পা রাখার ছবি কখনওই আমাকে খুশি করতে পারে না।”
ভারতকে ভারতের মাটিতে বিশ্বকাপের ফাইনালে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া। টানা ১০ ম্যাচে জিতে ফাইনালে উঠেছিলেন রোহিত শর্মারা। তার পরেও বিশ্বকাপ জিততে পারেননি। ভারতীয় সমর্থকদের মনের দুঃখ আরও বাড়িয়ে দেয় মার্শের ছবিটি। অসি ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় থানায়। অভিযোগকারী জানিয়েছিলেন, ভারতীয় ক্রিকেট সমর্থকদের আবেগকে আঘাত করেছেন মার্শ।
উত্তরপ্রদেশের আলিগড়ের একটি থানায় অভিযোগ দায়ের করেছিলেন সমাজকর্মী পণ্ডিত কেশব। আরও এক ধাপ এগিয়ে, তিনি অভিযোগের একটি প্রতিলিপি পাঠিয়ে ছিলেন প্রধানমন্ত্রীর দফতরেও। তিনি চাইছেন, মার্শের বিরুদ্ধে কড়া শাস্তির সিদ্ধান্ত নেওয়া হোক। কেশব আরও জানিয়েছিলেন, মার্শ যাতে ভবিষ্যতে কোনও দিন ভারতে খেলতে না পারেন তার ব্যবস্থা করতে হবে। বিশ্বকাপের ট্রফির সঙ্গে এ রকম ব্যবহার কোনও ভাবেই মানা যায় না বলে দাবি তাঁর। মার্শ যদিও বুঝিয়ে দিলেন তিনি এ সব কিছুকে পাত্তাই দিচ্ছেন না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)