ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
ফাইনালের মধ্যেই বিরাট দুঃসংবাদ পেলেন শামি
মাঠে ভারতের অবস্থা খুব একটা ভালো নয়। বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠতে পারেনি মিডল অর্ডার ব্যাটাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে ২০০ রানের আগেই প্যাভিলিয়নে ফেরেন ৫ ব্যাটসম্যান। ড্রেসিংরুমের অন্য সবার মতো মহম্মদ শামিও চিন্তিত। কিছুক্ষণ পর বল নিয়ে তিনি কী করবেন, সেদিকে নজর গোটা ভারতের।
এদিকে এই ফাস্ট বোলারের জন্য একটি বড় দুঃসংবাদ এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, শামির মা আঞ্জুম আরা অসুস্থতার কারণে উত্তর প্রদেশের আমরোহা হাসপাতালে ভর্তি হয়েছেন। কেন না তার অবস্থার অবনতি হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
অবশ্য ম্যাচের আগেও বেশ সুস্থ ছিলেন আঞ্জুম আরা। তার স্বাস্থ্যের অবনতি হওয়ার আগে, সকালে শামির মা তার ছেলে এবং টিম ইন্ডিয়ার জয়ের জন্য প্রার্থনা করেছিলেন। শামির মা আঞ্জুম আরা জানান, আজ সকালেই শামির সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি সবার খোঁজখবর নিয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। আইবিসি 24-এর একটি প্রতিবেদন অনুসারে আঞ্জুম আরার রবিবার সকালে জ্বর হয়েছিল। এরপরেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও তারা জানিয়েছে, শামির মা এই মুহূর্তে শংকামুক্ত।
ম্যাচ শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে, আঞ্জুম আরার একটি ভিডিও শেয়ার হয়েছিল। সেখানে ছেলে মোহাম্মদ শামি এবং টিম ইন্ডিয়াকে ফাইনালের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। আঞ্জুম আরা তার সংক্ষিপ্ত বার্তায় বলেন, ‘আমি চাই তারা বিশ্বকাপ জিতুক এবং দেশে আনন্দ এনে দিক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)