ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
এক নজরে দেখে নিন বিশ্বকাপ ফাইনালে ভারত-অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ
রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুপুর ২.৩০ মিনিটে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া।
টুর্নামেন্টের শুরু থেকেই ধারাবাহিক পারফর্ম করে সেমিফাইনালের পর ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত।
চতুর্থবারের মতো বিশ্বকাপের ফাইনালে খেলছে ভারত। ১৯৮৩ সালের ফাইনালে কপিল দেবের নেতৃত্বে ভারত বিশ্বকাপের প্রথম দুই সংস্করণের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল।
২০ বছর পর, ভারত ২০০৩ বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্সআপ হয়েছিল। ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত তৃতীয়বারের মতো ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছিল।
দ্বিতীয় বিশ্বকাপ জেতার ১২ বছর পর চতুর্থবার ফাইনালে উঠেছে ভারত। ২০০৩ সালের মতো, ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া রেকর্ড পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন এবং অষ্টমবারের মতো ফাইনাল খেলছে। ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ট্রফি জিততে চায় তারা।
শক্তিতে ভারত ও অস্ট্রেলিয়া সমান সমান। তবে সাম্প্রতিক পারফরম্যান্স এবং ঘরের কন্ডিশনের নিরিখে অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে ভারত। তাদের ভারসাম্যপূর্ণ দল রয়েছে।
ফাইনাল ম্যাচ শেষ হওয়ার আগে কে শিরোপা জিতবে বলা মুশকিল। তবে ভারতকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশ্লেষকরা।
সম্ভাব্য ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব এবং মোহাম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মারনাস লাবুসচেন, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেরি, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড এবং অ্যাডাম জাম্পা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE