ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
এখন চূড়ান্ত নয়, চ্যাম্পিয়নস ট্রফিতে কোয়ালিফাই করতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ
শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের তুলনায় নেট রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের আটে অবস্থান বাংলাদেশ দলের। ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে হলে বিশ্বকাপের টেবিলে অষ্টম স্থানেই থাকতে হবে টাইগারদের। বৃহস্পতিবার (৯ নভেম্বর) টুর্নামেন্টের সব শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে শ্রীলঙ্কা হারায় বেশ স্বস্তি ফিরেছে টাইগার শিবিরে।
এতোদিন চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার দৌড়ে বাংলাদেশের সামনে বড় বাধা ছিল লঙ্কানরা। তাই শেষ ম্যাচে হেরে যাওয়ায় নেট রান রেটে বাংলাদেশ থেকে পিছিয়ে গেছে তারা। নয় ম্যাচ শেষে লঙ্কানদের পয়েন্ট চার আর রেটিং পয়েন্ট -১.৪১৯। আট ম্যাচ শেষে বাংলাদেশেরও পয়েন্ট চার আর রেটিং পয়েন্ট -১.১৪২। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা থাকবে সাকিব আল হাসানদের।
বাংলাদেশ যদি শনিবার (১১ নভেম্বর) নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে তাহলে কোনো সমীকরণ ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফিতে কোয়ালিফাই করবে। যদি হারেও তাহলে বড় ব্যবধানে না হারলে পয়েন্ট তালিকার অষ্টম দল হিসেবে পাকিস্তানে অনুষ্ঠেয় টুর্নামেন্টটিতে খেলার সুযোগ পাবে টাইগাররা।
অবশ্য নেদারল্যান্ডসের হার কামনা করতে হবে বাংলাদেশকে। পয়েন্ট টেবিলের দশম স্থানে থাকা নেদারল্যান্ডসের রেটিং পয়েন্ট -১.৬৩৫। তাদের শেষ ম্যাচ স্বাগতিক ১২ নভেম্বর ভারতের বিপক্ষে।
এছাড়া বাংলাদেশের সামনে আরেকটি সমীকরণ রয়েছে। অস্ট্রেলিয়া যদি আগে ব্যাটিং করে ৩০০ রানের বেশি করে সেক্ষেত্রে বাংলাদেশকে ২০০ রানের বেশি করতে হবে। অথবা বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে ২০০ রানের বেশি করে তাহলে অজিদের ২৩ ওভারের মধ্যে জয় বঞ্চিত করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)