ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
নতুন অধিনায়কত্বের বিষয়ে নিয়ে বিসিবির জরুরি বৈঠক
সাকিব আল হাসানের শেষ বিশ্বকাপ। এবার নেতৃত্বের আসনটিও শূন্য হওয়ায় এ নিয়ে তুমুল বিতর্ক ও সমালোচনা হয়েছে। বিশ্বকাপের আগে সাকিব বলেছিলেন এই টুর্নামেন্টের পর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াবেন। বাংলাদেশ অধিনায়ক হিসেবে তার যাত্রার সমাপ্তি দেখেছেন ভক্তরা। সহ-অধিনায়ক হিসেবে ভারতে যাওয়া নাজমুল হোসেন শান্ত বিশ্বকাপের শেষ ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করবেন।
কিন্তু এখন কে আসবে সেই প্রশ্ন। মেহেদি হাসান মিরাজকে পরবর্তী অধিনায়ক করার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট বলে গুঞ্জন। বয়সভিত্তিক দলের অধিনায়কত্ব করা মিরাজ বিশ্বকাপের অনুশীলন ম্যাচেও বাংলাদেশের অধিনায়কত্ব করেছেন। পারফরম্যান্সেও আত্মবিশ্বাসী বোধ করেন তিনি।
তবে বিসিবি সূত্রে জানা গেছে, অধিনায়কত্বের বিষয়ে এখনও কিছু নিশ্চিত নয়। সাকিবের পর কে হবেন অধিনায়ক সে বিষয়ে কোনো উত্তর দেননি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনিস। বোর্ডের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, 'নতুন অধিনায়কত্ব সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এমনটাই ভাবা হচ্ছে এই মুহূর্তে।
ক্রিকেট বোর্ডের আরেক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'সাকিব না থাকলে কে করবে বা কারা আসবে বলা মুশকিল। বোর্ড এবং যারা নীতিনির্ধারক তারা দলের জন্য কোনটা ভালো হবে সেটা বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন।
এদিকে সাকিবের বিদায়ের পর বিশ্বকাপ শুরুর আগেই সম্ভাব্য অধিনায়কের তালিকায় তিনজনের নাম ছিল। তবে সেই তালিকায় নাজমুল হোসেন শান্তর বিশ্বকাপ পারফরম্যান্স বিবেচনায় অধিনায়ক হওয়াটা বেশ কঠিন হয়ে পড়েছে। শেষ ম্যাচে ভালো পারফর্ম করলেও সার্বিকভাবে বিশ্বকাপটা তার জন্য ভালো হয়নি।
তালিকায় রয়েছে লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের নামও। তবে টিম ম্যানেজমেন্টের দাবি অনুযায়ী আস্থা দেখাতে পারেননি উদ্বোধনী ব্যাটসম্যান লিটন। সেই তুলনায় মন্দেও ভালো হয়ে ভক্তদের প্রত্যাশা পূরণের চেষ্টা করেছেন মিরাজ। মিরাজকে সম্ভাব্য অধিনায়ক হিসেবে অনেকেই এগিয়ে রাখছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)