ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

পাকিস্তানের কাছে ৮১ রানেই অল আউট

২০২৩ নভেম্বর ০৪ ১২:০৯:১৮

পাকিস্তানের কাছে ৮১ রানেই অল আউট

ওয়ানডে বিশ্বকাপে আজ ডু অর ডাই ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। তবে তার আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ নারী দলের মুখোমুখি হয় পাকিস্তান নারী ক্রিকেট দল। প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

আজ শনিবার (৪ নভেম্বর) মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে সকাল সাড়ে ৯টায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ৩১,৫ ওভারে ১০ উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ করেন। সুতরাং পাকিস্তানের টার্গেট রান ৮২।

আইসিসি ওম্যানস চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে পাকিস্তানের মেয়েরা এখন ঢাকায়। এর আগে তারা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিয়েছিল। সেখানে ২-১ এ সিরিজ হেরেছে ম্যান ইন গ্রিনরা।

বাংলাদেশ একাদশঃ

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক, সোবহানা মোস্তারি, শামিমা সুলতানা, রিতু মণি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন, সুলতানা খাতুন, মারুফা আক্তার।

পাকিস্তান একাদশঃ

নিদা দার (অধিনায়ক), সিদরা আমিন, সাদাফ শামস, মুনিবা আলী, বিসমাহ মারুফ, আলিয়া রিয়াজ, উম্ম-এ-হানি, নাজিহা আলভি, ডায়ানা বেগ, নাশরা সাধু, সাদিয়া ইকবাল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ