ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
টানা ম্যাচ জিতেও বড় দুঃসংবাদ পেল ভারত
ভারত টানা ম্যাচ জিততেছে। বিশ্বকাপে এখন পর্যন্ত ১০০% জয়ের রেকর্ড গড়েছে রোহিত শর্মার দল। সপ্তম রাউন্ডের ম্যাচ শেষে প্রথমে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা নিশ্চিত করে স্বাগতিক দল। দলের জন্য ব্যাটিং বা বোলিংয়ে একটা ভারসাম্য আছে। কিন্তু মাঝপথে বড় দুঃসংবাদ পেল ভারত।
বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে গোড়ালিতে চোট পান হার্দিক পান্ডিয়া। অবিলম্বে তাকে মাঠ ছাড়তে হয়। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবার জানা গেল বিশ্বকাপ শেষ। ভারতের নির্ভরযোগ্য অলরাউন্ডার সময় মতো সুস্থ হননি।
বাংলাদেশ ম্যাচের পরেই মূলত জানা যায়, সামনের কিছু ম্যাচ মিস করবেন পান্ডিয়া। মেডিকেল স্ক্যান শেষে জানা যায়, বাঁ-পায়ের গোড়ালির ইনজুরিতে পড়েছেন হার্ডিক পান্ডিয়া। ম্যাচ চলাকালীন সময়েই স্থানীয় এক হাসপাতালে পান্ডিয়ার গোড়ালিতে স্ক্যান করানো হয়েছিল। যেখানে তার ইনজুরি ধরা পড়ে। ডানহাতি এই পেস অলরাউন্ডারকে তাই বিশ্রাম দেওয়া হয়।
Hardik Pandya will miss the rest of the #CWC23 after hurting his left ankle against Bangladesh ????
He has failed to recover in time and Prasidh Krishna will replace him in the squad pic.twitter.com/jd2DBS8X24
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 4, 2023
যদিও বিসিসিআইয়ের এক কর্তার বরাত দিয়ে জানিয়েছিল, পান্ডিয়ার এই চোট স্রেফ পা মচকে যাওয়া এবং গুরুতর কিছু নয়। লখনৌতে ম্যাচের আগেই তার ফিট হয়ে যাওয়া উচিৎ। আর এ কারণে পান্ডিয়ার বিকল্প হিসেবে কারও নাম ঘোষণার কোনো পরিকল্পনা নেই ভারতের।
তবে শেষ পর্যন্ত পান্ডিয়া আর সেরে উঠতে পারছেন না। তাই বাধ্য হয়েই বিকল্প ডাকতে হয়েছে ভারতকে। আর সেই সুযোগে দলে আসছেন পেসার প্রাসিধ কৃষ্ণা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)