ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপের ভরাডুবি নিয়ে বোর্ডের বোর্ডের কাঠগড়ায় লঙ্কান ক্রিকেট
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর শ্রীলঙ্কার জন্য ভালো যাচ্ছে না। দলে ইনজুরির পর ইনজুরির কারণে মাঠে দলের পারফরম্যান্সও বেশ হতাশাজনক। বিশ্বকাপের আসরে শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ৫৫ রানে গুটিয়ে যায় লঙ্কা।
দলের এই শোচনীয় পারফরম্যান্সে হতাশ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এ কারণে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে কোচিং স্টাফ ও নির্বাচকদের জবাবদিহি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি বিবৃতিতে, এসএলসি বাজে পারফরম্যান্সের জন্য জবাবদিহিতার আহ্বান জানিয়েছে।
বিবৃতিটিতে বলা হয়, দলের সাম্প্রতিক বাজে পারফরম্যান্স এবং আশ্চর্যজনক হারের ফলে দলের প্রস্তুতি, কৌশল এবং পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছে। এসএলসি ম্যানেজমেন্ট কখনোই পেশাদার কর্মীদের কাজ, দায়িত্বের ব্যাপারে নাক গলায়নি। তবে এসএলসি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কোনো বিষয়ের ঝামেলা নিয়ে সঠিকভাবে ব্যাখ্যা দেওয়ার নীতিতে বিশ্বাসী।
বিবৃতিতে মূলত চারটি বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সেখানে দলের কৌশল এবং প্রস্তুতি, দল নির্বাচন, ক্রিকেটারদের পারফরম্যান্স এবং ম্যাচ পরবর্তী বিশ্লেষণ বিষয়ে উল্লেখ করা হয়েছে।
এদিকে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বিশ্বকাপে চোট সমস্যা শ্রীলঙ্কাকে বেশ ভুগিয়েছে। চোটের কারণে বিশ্বকাপের মাঝপথেই ছিটকে গেছেন দলের অধিনায়ক দাসুন শানাকা। এ ছাড়া দুই পেসার লাহিরু কুমারা এবং মাথিশা পাথিরানাও চোটের কারণে ছিটকে গেছেন।
বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে কেবল দুটি ম্যাচে জিতেছে লঙ্কানরা। এর মধ্যে আবার আফগানিস্তানের কাছেও হেরেছে। সব মিলিয়ে যেন বিশ্বকাপে টালমাটাল এক দল লঙ্কানরা।
উল্লেখ্য, আগামী ৬ নভেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। দিল্লিতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)