ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
‘দলের সবচেয়ে বড় ক্ষতি করছো তামিম’
এবারের বিশ্বকাপে সাত ম্যাচে ছয়টিতে হারের স্বাদ নিতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে। বাংলাদেশ জাতীয় দলের পতনের জন্য সাবেক অধিনায়ক তামিম ইকবালকে দায়ী করেছেন দেশের জনপ্রিয় গায়ক ও সুরকার প্রিন্স মাহমুদ।
এ গীতিকার দাবি করেছেন, বিশ্বকাপের আগ মুহূর্তে লাইভে এসে দলের মনোবল ভেঙে দিয়েছেন তামিম ইকবাল। শুক্রবার (৩ নভেম্বর) রাত ৬টা ৪০ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এমনটা জানান প্রিন্স মাহমুদ।
তিনি লিখেছেন, ‘স্নেহের তামিম ইকবাল, প্রথমেই তুমি ভিক্টিম কার্ড প্লে করে কেঁদে কেটে বাংলাদেশ দলের বিরুদ্ধে সাধারণ জনগণকে খেপিয়ে তুলেছ। তুমি বুঝে হোক না বুঝে হোক এবার টিমের সবচেয়ে বড় ক্ষতি করছো। তুমি জান লাইভে এসে কাঁদলে কী হয়। এবং ভালোমতোই জান প্লেয়ার দিয়ে ট্রল করলে টিমের প্লেয়ার এবং পরিবারের ওপর কী ভয়ংকর প্রভাব পড়ে।’
‘খেলা শুরুর আগেই এদেরকে মানসিকভাবে তুমিই ভেঙে দিয়েছ। তারা ওপরে হাসছে কিন্তু প্রথম থেকেই ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া তোমাদের কারোরই আসলে স্পোর্টস ম্যান মেন্টালিটি নাই।’
সবশেষ তিনি আরও লিখেছেন, ‘আজ বিভিন্ন সভা সমিতিতে গিয়ে যতই বল বাংলাদেশ দলের পাশে থাকুন, টিমকে সাপোর্ট করুন। লাভ নাই। যথেষ্ট হয়েছে। এসব কুমিরের কান্না করে আর সহানুভূতি নিও না। তোমার জন্য করুণাই রইল...।’
এছাড়া এ স্ট্যাটাসের মন্তব্যের ঘরে তিনি আরও লেখেন, ‘সব যখন শেষ, আজ এক অনুষ্ঠানে এসে বলে “বাংলাদেশ দলের পাশে থাকুন, টিমকে সাপোর্ট করুন।” আর হলভর্তি লোক আনন্দ আপ্লুত হয়ে তালি দিচ্ছে। এই দৃশ্যও দেখতে হলো! হাসব না কাঁদব? একেই বলে “কুমিরের কান্না”।’
এই মন্তব্যে সবশেষ প্রিন্স মাহমুদ যোগ করেন, ‘যাই হোক, “কুমিরের কান্না” মানে হলো লোক দেখানো দুঃখ প্রকাশ।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)