ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপ জিততে প্রতারণা করছে ভারত
বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছেন ভারতীয় পেসাররা। গোটোকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ৯ উইকেট নিয়েছিল তারা। মোহাম্মদ শামি ৫ উইকেট, মোহাম্মদ সিরাজ ৩ ও জসপ্রিত বুমরাহ ১ উইকেট। আগের ম্যাচেও ভারতীয় খেলোয়াড়েরা নিজেদের মেধা দেখিয়েছে।
তবে তাদের সাফল্যের পেছনে প্রতারণা দেখছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার হাসান রাজা। তিনি বলেন, আইসিসি ভারতকে আলাদা বল দিচ্ছে। যাতে টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা আরও সুইং পান। শীর্ষস্থানীয় ভারতীয় দুইটি সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
পাকিস্তানের টিভি চ্যানেলে এক অনুষ্ঠানে রাজা বলেন, ভারতকে যে বল দেয়া হচ্ছে, সেটা পরীক্ষা করা উচিত। তাদের বোলাররা অনেক সুইং ও সিম পাচ্ছেন। দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার অ্যালান ডোনাল্ড ও মাখায়া এনটিনির মতো বোলিং করছেন শামি ও সিরাজ। শামির বলে সুইং দেখে অবাক হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউসও।
তিনি বলেন, আমার মনে হয়; ভারতকে সাহায্য করছে আইসিসি। অন্যথায় নিজেদের বোলারদের বাড়তি সহায়তা করছে বিসিসিআই। তৃতীয় আম্পায়াররাও ভূমিকা রাখতে পারে। তাই তদন্ত জরুরি।
পাক ক্রিকেটার বলেন, ভারত ব্যাট করলে বল স্বাভাবিক আচরণ করছে। কিন্তু তারা বোলিং করলে চরিত্র বদলে যাচ্ছে। ডিআরএসের সব সিদ্ধান্ত মেন ইন ব্লুদের পক্ষে যাচ্ছে। শিরোপা জিততেই এমনটি করা হচ্ছে। নেপথ্যে আইসিসি বা বিসিসিআইয়ের ভূমিকা থাকতে পারে।
তবে এ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেখায়নি আইসিসি কিংবা বিসিসিআই। তবে রাজার দাবি নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)