ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
অবশেষে সাকিবদের পক্ষ নিল তামিম
বিশাল জয় দিয়ে শুরু হলো বাংলাদেশের বিশ্বকাপ মিশন। কিন্তু সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি টাইগাররা। প্রথম ম্যাচে জয়ের পর টানা ছয় ম্যাচে হেরেছে সাকিব বাহিনী। সেমিফাইনালের দৌড় থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।
তবে গত কয়েক বছর ধরেই ওয়ানডে ফরম্যাটে খেলছে টাইগাররা। শুধু তাই নয়, ওয়ানডে সুপার লিগের টেবিলে শক্ত অবস্থান থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। কিন্তু বিশ্বকাপে নিজেদের প্রমাণ করতে পারেনি সাকিবের দল।
১০ দলের বিশ্বকাপে প্রথম দল হিসেবে বাদ পড়ে বাংলাদেশ। লাইমলাইটে থাকা ক্রিকেটারদের পারফরম্যান্সে নাজুক পরিস্থিতি দলের ভরাডুবির বড় কারণ।
দলের এমন দুঃসময়ে ভক্ত-সমর্থকদের বারবার মনে পড়ছে সাবেক অধিনায়ক তামিম ইকবালের কথা। বিশ্বকাপ খেলতে অবসর ভেঙে ফিরলেও শেষ পর্যন্ত আর খেলা হয়নি দেশসেরা এই ওপেনারের।
বাজে পারফরম্যান্সে একের পর এক ব্যর্থতায় সাকিবদের কচুকাটা করছেন সমর্থকরা। ক্রিকেটারদের এমন দুঃসময়ে পাশে দাঁড়ালেন তামিম। জাতীয় দৈনিক প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর একটি অনুষ্ঠানে গিয়ে সাবেক টাইগার এই অধিনায়ক বলেন, ‘ক্রিকেট এমন একটা জিনিস যেটা মানুষকে একত্র করে। আমরা ক্রিকেট নিয়ে এতো ইমোশনাল (আবেগী) যে, যখন ভালো হয় না আমাদের মনে হয় দুনিয়া শেষ হয়ে গেল। আর যখন ভালো হয় তখন আমাদের মনে হয় সব জয় করে নিয়েছি। এখন আমরা একটু কঠিন সময় দিয়ে যাচ্ছি।’
তামিম আরও বলেন, ‘একটু চিন্তা করেন ১৫টা ছেলে ওখানে গিয়ে চেষ্টা করছে। তাদের পরিবার বা তাদের ওপর কীভাবে প্রতিক্রিয়াটা পড়েছে। আমি জানি এটা কঠিন সময়, আমরা জাতিকে হতাশ করেছি। কিন্তু দিন শেষে ওরা সবাই মানুষ।’
বিশ্বকাপে তামিমকে মিস করছেন সমর্থকদের অনেকেই। এ প্রসঙ্গে তিনি, ‘আমি খেলি বা না খেলি সেটা ব্যাপার না। বাংলাদেশ খেলছে আমাদের সমর্থন করা উচিত।’
তামিমের আবারও ক্রিকেটে ফেরা অনিশ্চিত বলে গুঞ্জন রয়েছে। চট্টলার এই ক্রিকেটারও ধোঁয়াশা রেখে দিলেন। বলেন, ‘জানি না খেলব কি খেলব না সামনে। যদি খেলি তাহলে মাঠে দেখবেন আর যদি না খেলি তাহলে সেইম। দোয়া করবেন আমার জন্য।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)