ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ক্রিকেট ইতিহাসে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন নাঈম
বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে নাঈম ইসলাম প্রথম-শ্রেণীর ক্রিকেটে ১০,০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন। এর আগে ১০ হাজার ক্লাবের একমাত্র সদস্য ছিলেন তুষার ইমরান। এবারের জাতীয় লিগের চতুর্থ রাউন্ডে এসে তুষারের সঙ্গে আরেকটি রেকর্ড ভাগাভাগি করলেন ঢাকা মেট্রোর এই ব্যাটসম্যান।
গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) কক্সবাজারে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) সিলেটের বিপক্ষে বাংলাদেশের হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে রেকর্ড গড়া ৩২তম সেঞ্চুরি করেন নাঈম। দিন শেষে ডানহাতি ব্যাটসম্যান ১৩৩ বলে ১২ চার ও দুই ছক্কায় ১০৪ রান করে অপরাজিত থাকেন।
নাঈমের সঙ্গী সাদমান ইসলামও এদিন শতকের খরা কাটিয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বশেষ পাঁচ ম্যাচে সাদমানের অর্ধশত চারটি। কাল তার ব্যাট থেকে এসেছে অপরাজিত ১৫৭ রান। ৩০০ বলের ইনিংসে তার বাউন্ডারি ১৮টি। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি সাদমানের ১৩তম শতক। দুজনের জোড়া শতকের সৌজন্যে প্রথম দিন শেষে ২ উইকেটে ৩৫৯ রান করেছে মেট্রো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)