ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপের পরে তামিমের দলে ফেরা নিয়ে নতুন গুঞ্জন
ভারতে অনুষ্ঠিত হয়েছে ওডিআই বিশ্বকাপের ১৩তম আসর। দেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবালের এই বিশ্বকাপ দলের সদস্য হওয়ার কথা ছিল। এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। কিন্তু শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে সুযোগ পাননি তামিম।
এদিকে বিশ্বকাপে এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলে ছয়টিতেই হেরেছে বাংলাদেশ। পরপর ছয়টি পরাজয়ের মধ্য দিয়ে লাল-সবুজের প্রতিনিধিদের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে।
অন্যদিকে একের পর এক ম্যাচে ব্যর্থ হয়েছে বাংলাদেশের ওপেনিং জুটি; এর পরই সমর্থকরা দীর্ঘশ্বাস ফেলেছেন দেশসেরা ওপেনার তামিমের কথা ভেবে।
তামিমকে ভক্তরা যে প্রবলভাবে ‘মিস’ করছেন; সেটা ধর্মশালা, চেন্নাই বা মুম্বাইয়ের মাঠে জানাতেও দ্বিধা করেননি বাংলাদেশ সমর্থকরা।
এদিকে দেশের ক্রিকেটে এখন সবচেয়ে বড় প্রশ্ন, বিশ্বকাপের পর জাতীয় দলে তামিমের ফিরে আসার সুযোগ কতটা?
অন্যদিকে বিশ্বকাপের পরই টেস্টের সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড। দীর্ঘদিন খেলার বাইরে থাকা তামিম সেই দলে থাকবেন কি না, সেটা নিয়ে ধোঁয়াশা জেগেছে।
তবে বিশ্বকাপের পর তামিমের দলে না ঢুকতে পারার ‘আনুষ্ঠানিক’কারণও আছে। সেটা হলো- তামিমের রহস্যময় ইনজুরি। ইনজুরির কারণেই বিশ্বকাপ মিস করেছেন তিনি।
ভারতের সাবেক ক্রিকেটার দেবাং গান্ধীর ভাষ্য, পুরোপুরি ফিট হয়ে তামিমের বাংলাদেশ দলে ফেরাটা নেহাতই ‘সময়ের অপেক্ষা’।
গত সোমবার (৩০ অক্টোবর) ইডেনের ক্লাব হাউসে বিবিসিকে দেবাং জানিয়েছেন, তামিমের বয়স কত হবে? ৩৩ বা ৩৪ বড় জোর? টেন্ডুলকার যদি চল্লিশ পেরিয়েও আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারেন, তাহলে তামিমের মধ্যেও আরও তিন থেকে চার বছরের সর্বোচ্চ মানের ক্রিকেট নিশ্চয় অবশিষ্ট আছে।
তিনি আরও যোগ করেন, আবার শচীন টেন্ডুলকারের কথা বলি, ক্যারিয়ারের প্রায় শেষ ১০ বছর তাকে টেনিস এলবোর সমস্যা নিয়েই খেলতে হয়েছে। সিনিয়র ক্রিকেটাররা জানেন, এসব ইনজুরি কীভাবে ম্যানেজ করে খেলা চালিয়ে যেতে হয়!
এদিকে গেল জুলাইয়ে নাটকীয়ভাবে অবসর নিয়েছিলেন তামিম। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত হস্তক্ষেপে ও অনুরোধে অবসরের ঘোষণা প্রত্যাহার করে নেন তামিম। কিন্তু বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া তাকে বেশ আহত করেছে, যা ভিডিও বার্তার মাধ্যমে প্রকাশ্যেই বুঝিয়ে দিয়েছিলেন চট্টগ্রামের এ ক্রিকেটার।
বিশ্বকাপে বাংলাদেশের ধারাবাহিক ব্যর্থতার পর অভিজ্ঞ এ ক্রিকেটারকে নির্বাচকরা দলে ফেরান কি না, সেটাই এখন দেখার বিষয়। আর এ সিদ্ধান্তের পেছনেও যে নানান নাটকীয়তা ও অ-ক্রিকেটীয় ফ্যাক্টরের বড় ভূমিকা থাকবে, তাতে কোনো সন্দেহ নেই!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)