ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
অধিনায়কত্ব হারাচ্ছে সাকিব, নতুন করে অধিনায়ক হতে যাচ্ছেন যিনি
এই মুহূর্তে সবচেয়ে খারাপ সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। বড় আশা নিয়ে বিশ্বকাপ খেলতে ভারতে প্রবেশ করেছিল টাইগাররা। কিন্তু সেই আশা ভেস্তে গেছে। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর নিশ্চিত হয়েছে যে লাল-সবুজ দলটি চলতি বিশ্বকাপে প্রথম দল যারা টানা ছয়বার হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। এই করুণ পারফরম্যান্সের মধ্যে বাংলাদেশ জাতীয় দলে আরেকটি আসরও ঝুকির মুখে।
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন, বিশ্বকাপের পর একদিনের জন্যও বাংলাদেশের অধিনায়ক হবেন না। তবে সব ফরম্যাট থেকে সরে দাঁড়াবেন কি না তা স্পষ্ট করেননি সাকিব। ওয়ানডে ফরম্যাটের দায়িত্বে ছেড়ে দেবেন এটি প্রায় নিশ্চিতই আছেন সাকিব। ফলে নতুন ওয়ানডে অধিনায়ক কে হবেন তা নিয়ে চলছে বিতর্ক।
তালিকায় বিশ্বকাপ শুরুর আগে থেকেই ছিল তিন জনের নাম। তবে সেই তালিকায় থাকা নাজমুল হোসেন শান্তর বিশ্বকাপ পারফর্ম বিবেচনায় অধিনায়ক হওয়া একেবারেই কঠিনতর হয়ে পড়েছে। কেননা, টাইগার এই ব্যাটার ৭ ম্যাচ খেলে করেছেন মোটে ৮৭ রান। তালিকায় রয়েছে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের নামও।
টিম ম্যানেজমেন্টের চাহিদা অনুযায়ী ওপেনার লিটনও অবশ্য আস্থার প্রতিদান দিতে পারেননি। বিশ্বকাপে ৭ ম্যাচে করেছেন ২২৫ রান। তবে বিসিবির অধিনায়কত্ব পাওয়ার রাডারে রয়েছেন লিটন ধারণা করাই যায়!
অন্যদিকে বিশ্বকাপে খুব আহামরি পারফরম্যান্স না করতে পারলেও কিছুটা হলেও ভক্তদের আশা পূরণ করেছেন মিরাজ। কেননা টাইগার এই অলরাউন্ডার ৭ ম্যাচ ব্যাট করে করেছেন ১৬৯ রান সঙ্গে নিয়েছেন ৯ উইকেট। মিরাজের অবশ্য বয়সভিত্তিক ক্রিকেটেও অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে, পাশাপাশি দেশের ঘরোয়া ক্রিকেটেও। সবমিলিয়ে ওয়ানডে অধিনায়কত্বের দৌড়ে মিরাজই থাকছেন এগিয়ে!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)