ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত যে ছয়টি ম্যাচ খেলেছে তার সবকটিতেই জিতেছে ভারত। আজ নিজেদের সপ্তম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে স্বাগতিক দল। মনে করা হচ্ছে এই ম্যাচেও জয় নিয়ে মাঠ ছাড়বে টিম ইন্ডিয়া। ম্যাচ জিতলেই সেমিফাইনালে ওঠা প্রথম দল হিসেবে নিশ্চিত হয়ে যাবে রোহিত শর্মার দল।
ভারত বিশ্বকাপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলেও, তার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান তার ছন্দ হারাচ্ছে বলে মনে হচ্ছে। দলটি দুটি জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও টানা চারটি পরাজয় নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পথে। তবে সপ্তম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনাল প্রতিযোগিতায় টিকে ছিল ১৯৯২ সালের চ্যাম্পিয়ন।
পাকিস্তানকে সেমিফাইনালে উঠতে হলে কঠিন পরীক্ষা দিতে হবে। সেই সঙ্গে মেলাতে হবে নানা সমীকরণ। তবে সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন মনে করছেন কলকাতায় বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
বুধবার (১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) এক বার্তায় তিনি জানতে চেয়েছেন, কাদের মনে হচ্ছে কলকাতায় ভারত বনাম পাকিস্তান সেমিফাইনাল হবে?
মাইকেল ভনের ওই টুইটে মজার ছলে উত্তর দিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের জবাব, এ রকম ভবিষ্যদ্বাণীর চাপে পড়ে অতীতে আমরা অনেকবার সমস্যায় পড়েছি।
India v Pakistan Semi in Kolkata anyone .. ???? #CWC23
— Michael Vaughan (@MichaelVaughan) November 1, 2023
বিশ্বকাপের রাউন্ড রবিন লিগ পর্বে পাকিস্তানকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। এবার দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা অবস্থায় এই দুই দলের দেখা হলে ফের একবার মুখোমুখি হতে পারে তারা। কলকাতার ইডেন গার্ডেন্সে আগামী ১৬ নভেম্বর মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)