ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপে টানা হারর পরে মুখ খুললেন বাংলাদেশের প্রথম কোচ
বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের সময়টা মটে ভালো যাচ্ছে না। ৭ ম্যাচের মধ্যে ৬টিতেই হার। যে দলটি ওডিআই সুপার লিগে তৃতীয় স্থান অর্জন করেছিল এবং বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল তারাই প্রথম দল হিসাবে বিশ্বকাপ থেকে বাদ পড়েছিল। এমনকি শীর্ষ আটে থেকে চ্যাম্পিয়ন্স কাপে উঠবে কি না তা নিয়েও রয়েছে চরম উদ্বেগ। পরের দুটি ম্যাচে জিততে হবে এবং ভাগ্যও বাংলাদেশের জন্য অপরিহার্য হবে।
এমন অবস্থা নিয়ে ভাল ফলাফল আশা করা যায়না বলে উল্লেখ করেছেন সাবেক এই কোচ, ‘কালকে কে ওপেন করবে, পরশু কে ওয়ান ডাউনে খেলবে সেটা আমরা জানি না। যে দলের টপ অর্ডার ঠিক হয়নি সেই দলের কাছ থেকে ভালো ফলাফল আশা করা যায় না।'
গতকাল বুধবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সরোয়ার ইমরান বলেন, 'আপনি যদি জিজ্ঞেস করেন ইন্ডিয়ার টপ অর্ডার ব্যাটসম্যান কারা, পাকিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যান কারা, শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যাটসম্যান কারা, বিশ্বকাপে খেলছে যেকোনো দলের টপ অর্ডার ব্যাটসম্যানের নাম আপনারা সবাই বলতে পারবেন। শুধু বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান কারা আমরা বলতে পারব না।'
এমন অবস্থা নিয়ে ভাল ফলাফল আশা করা যায়না বলে উল্লেখ করেছেন সাবেক এই কোচ, ‘কালকে কে ওপেন করবে, পরশু কে ওয়ান ডাউনে খেলবে সেটা আমরা জানি না। যে দলের টপ অর্ডার ঠিক হয়নি সেই দলের কাছ থেকে ভালো ফলাফল আশা করা যায় না।'
তামিমের অবসর প্রসঙ্গ এবং অধিনায়কত্ব নিয়েও কথা বলেছেন এই কোচ। সাবেক কোচের ভাষ্য, 'প্রথম সমস্যা হলো তামিমের অবসর। অধিনায়কত্ব থেকে সরে যাওয়া, অপরিকল্পিত টপ অর্ডার, কেউ জানে না সে কোন জায়গায় খেলবে। একটা প্লেয়ারের টপ অর্ডারে খেলতে হলে আলাদা অনুশীলন লাগে, আলাদা ট্যাকনিক লাগে। নতুন বলে সুইং থাকে, যে কাউকে এনে ওপেনিং করালাম পরে যারা আসবে তারা জানে যে আমি রান করতে পারলে আমি থাকব না।
তানজিদ তামিমকে নিয়েও মুখ খুলেছেন তিনি, ‘তানজিদ তামিম ওপেনিং করল। সে হয়ত ভালো ব্যাটসম্যান, প্রতিভাবান কিন্তু বিশ্বকাপ দলে আসার মতো মনে হয় না। এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)