ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বাজলো ৫ কোচের বিদায় ঘণ্টা, বিশ্বকেপের পরে হাথুরুসিংহের বিদায় ঘণ্টা নিয়ে নতুন জল্পনা
বিশ্বকাপের পর বাংলাদেশ জাতীয় দলের ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আসবে। চলমান ওয়ানডে বিশ্বকাপে আশানুরূপ পারফর্ম না করলে দলের কোচিং স্টাফদের অনেকেই (কম করে হলেও ৫ জনের কথা জানা গেছে) চাকরি হারাবেন এটা প্রায় নিশ্চিত। তবে, এই সম্পূর্ণ বিশ্বকাপ পতনের পরেও হাথুরুসিংহে পদে থাকবেন।
আন্তর্জাতিক এক সংবাদমাধ্যম জানায়, ‘এবারের বিশ্বকাপে দলের শোচনীয় পারফরম্যান্সের পর কাউকে ‘বলির পাঁঠা’ বানাবে বিসিবি। সেই তালিকায় রয়েছে প্রধান কোচের নামও। সাধারণত দেখা যায় যে, বড় টুর্নামেন্টে ব্যর্থতার পর সর্বপ্রথম ছাঁটাই করা হয় প্রধান কোচকে। তবে বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ‘ব্যক্তিগত সুসম্পর্কে’র কারণে হাথুরুসিংহে তার চাকরি বাঁচিয়ে ফেলতে পারেন।’
বিসিবির একজন কর্মকর্তা বলেন, ‘একেই হাথুরুর মোটা অঙ্কের বেতন, সুযোগ সুবিধা নিয়ে বাংলাদেশে প্রবল সমালোচনা হয়। তার ওপর তাকে মাঝপথে ছেড়ে দিলে তাকে যে ক্ষতিপূরণ দিতে হবে সেটা নিয়ে সমর্থকরা নির্ঘাত বোর্ডের উপর আরও ক্ষুব্ধ হবেন।’
বিশ্বকাপের মাত্র আট মাস আগে বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে পুনরায় ফিরিয়ে আনা হয় চন্ডিকা হাথুরুসিংহেকে। এর আগে, ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত একটানা টাইগারদের কোচের দায়িত্বে ছিলেন তিনি। এবার তার সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বোর্ড। অর্থাৎ বিসিবির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি রয়েছে হাথুরুর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)