ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
জানা গেল যে কারনে দেশে ফিরেছেন লিটন দাস
বিশ্বকাপে ভালো পারফর্ম করছে না বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র জয়ের পরও হারের দ্বারপ্রান্তে সাকিবের দল। এই বিশ্বকাপে টাইগারদের পরাজয়ের অন্যতম কারণ ব্যাটসম্যানদের ব্যর্থতা। চলমান বিশ্বকাপেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি লিটন দাস। এদিকে জাতীয় দলের ওপেমার লিটন দাস ঢাকায় এসেছেন বলে জানা গেছে।
আজ বুধবার (১ নভেম্বর) বিকেলে দেশে ফিরেছেন এই ডানহাতি ওপেনার বলে জানা গেছে। লিটন দাসের স্ত্রী গর্ভবতী, যে কারণে তিনি দেশে ফিরেছেন বলে জানা গেছে। পারিবারিক কারণে বিসিবিও তাকে ছুটিতেও রেখেছে।
এর আগে, বিশ্বকাপের মধ্য দেশে ফিরেছিলেন টাইগার অধিনায়ক সাকিব। মুম্বাই থেকে সাকিব ঢাকা ফিরেছিলেন তিনদিনের ছুটি নিয়ে। ঢাকায় ফিরে কোচ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করেছিলেন তিনি।
বিসিবির সূত্র জানিয়েছে, লিটন দাসের স্ত্রী সন্তানসম্ভবা। স্ত্রীর পাশে থাকতেই দেশে ফিরেছেন তিনি। পারিবারিক কারণ হওয়ায় বিসিবিও তাকে ছুটি দিয়েছে।
এদিকে আগামী সোমবার (৬ নভেম্বর) দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচ খেলতে দিল্লির লা মেরিডিয়ান হোটেলে উঠেছে টাইগাররা। সবকিছু ঠিকঠাক থাকলে ম্যাচের আগে দলের ক্যাম্পে যোগ দেবেন লিটন।
ব্যাট হাতে খুব একটা অবদান রাখতে পারছেন না এ ওপেনার। চলতি আসরে দুই ফিফটিতে তার ব্যাট থেকে এসেছে মোটের ওপর ২২৫ রান। বিশ্বকাপের আগেও খুব একটা ফর্মে ছিলেন না লিটন। ১০ ইনিংসের মধ্যে মাত্র একটিতে ফিফটি এসেছিল তার ব্যাট থেকে।
অন্যদিকে বিশ্বকাপে বেশ বাজে ক্রিকেট খেলছে বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয় দিয়ে আসর শুরু করলেও পরের ছয় ম্যাচে টানা হেরেছে লাল-সবুজেরা। টানা হারে অনিশ্চিত হয়ে পড়েছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলাও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)