ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
চ্যাম্পিয়নস ট্রফির আশায় এখন বাংলাদেশের করনীয়
২০২৩ বাংলাদেশ ক্রিকেটের জন্য সবচেয়ে সফল সময় হবে। এমনটাই বলেছিলেন সাকিব আল হাসান। এখন পর্যন্ত যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সবথেকে খারাপ বিশ্বকাপ এটি। আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের সম্ভাবনার দিকেই নজর রয়েছে সাকিবের। যদি তা হবে না। বাংলাদেশের সবচেয়ে সফল সময়গুলো অনেক দূরে থাকে এবং সবচেয়ে ব্যর্থ সময়গুলো ২০২৩ সালের দিনগুলোর কথা মনে করিয়ে দেয় এখন।
ঘরের মাঠে আফগানিস্তানের কাছে সিরিজ হার, এশিয়া কাপে মাত্র এক ম্যাচ জয়, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিশ্বকাপে সুযোগ না পাওয়া ক্রিকেটারদের কাছে সিরিজ হার- সবকিছুই সতর্কবার্তা পাঠাচ্ছিল। কিন্তু বাংলাদেশ অধিনায়ক আশা দেখিয়েছিলেন, এবার সেমিফাইনাল খেলবে বাংলাদেশ।
বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের সাত ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। এখনই তো সময় সেমিফাইনালের হিসেব কষার। কিন্তু সাত ম্যাচের মধ্যে টানা ছয় হারে প্রথম দল হিসেবে সেমিফাইনালের সম্ভাবনা শেষ করে ফেলেছে বাংলাদেশ।
তবে বিশ্বকাপ থেকে এখনো কিছু পাওয়ার আছে সাকিবদের। ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফি। বিশ্বকাপের প্রথম আট দলই কেবল সুযোগ পাবে সেখানে। দুই পয়েন্ট নিয়ে টেবিলের ৯-এ আছে বাংলাদেশ। সমান পয়েন্ট নিয়ে দশে ইংল্যান্ড। ওদিকে ৪ পয়েন্ট নিয়ে সাত ও আটে আছে নেদারল্যান্ডস। পাকিস্তান ও আফগানিস্তান ৬ পয়েন্ট নিয়ে পাঁচ ও ছয়ে আছে। কিন্তু দুই দলই রানরেটে বাংলাদেশের চেয়ে এতটা এগিয়ে যে বাকি দুই ম্যাচ জিতলে এদের টপকানোর আশা নেই বললেই চলে।
এক্ষেত্রে সহজ একটি আশা করলেই চলে। বাংলাদেশ নিজেদের দুটি ম্যাচ জিতুক, আর ইংল্যান্ড, নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কা নিজেদের তিন ম্যাচ হারুক।
শ্রীলঙ্কার ক্ষেত্রে এমন আশা করা যেতেই পারে, কারণ শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশে ম্যাচ আছে। রানরেটে অনেক এগিয়ে থাকলেও মুখোমুখি লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারাতে পারলে বাংলাদেশ কিন্তু অনেকটা এগিয়ে যাবে। কারণ, লঙ্কানদের বাকি দুই ম্যাচ ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছে দুই দলই। ফলে বাংলাদেশ নিজেদের দুই ম্যাচ জিতলে শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি। তবে সাকিবদের শেষ ম্যাচ ভয়ংকর ফর্মে থাকা অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপের বিপক্ষে।
আবার ইংল্যান্ড ও নেদারল্যান্ডস নিজেদের সব ম্যাচ হারুক, এই আশাও করা যাচ্ছে না। কারণ, দুই দল অষ্টম রাউন্ডে নিজেদের মুখোমুখি হবে। এই বিশ্বকাপে এখনো কোনো টাই ম্যাচ দেখা যায়নি, ফলে এই ম্যাচে কোনো না কোনো দল জয়ী হবে এটা ধরে নেওয়াই যায়। ফলে নেদারল্যান্ডসের ছয় পয়েন্ট বা ইংল্যান্ডের চার পয়েন্ট হয়ে যাবে সে ম্যাচে। ধরা যাক, নেদারল্যান্ডস সে ম্যাচে জিতল। কিন্তু বাকি দুই ম্যাচে আফগানিস্তান ও ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরে গেল। তখন বাংলাদেশের পক্ষে নেট রানরেটে নেদারল্যান্ডসকে টপকানো কঠিন হবে না।
ওদিকে বাংলাদেশের মতোই বাজে ফর্মে থাকা ইংল্যান্ড যদি নেদারল্যান্ডসকে হারায়, তবু বাকি দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ বেশ কঠিন-অস্ট্রেলিয়া ও পাকিস্তান। তাই ইংল্যান্ড যদি অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়, তখন ইংল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচে ইংল্যান্ডের জয় বাংলাদেশের জন্য সুসংবাদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)