ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে তারকা অলরাউন্ডার হারালো অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করেন। এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মাত্র ৪০ বলে তিনের ম্যাজিক নম্বরে পৌঁছে যান। করেন সেঞ্চুরি। এর পরে গুজরাটে গলফের মাঠে গাড়ি থেকে পড়ে মাথায় চোট পাওয়ায় চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারছেন না ম্যাক্সওয়েল।
কনকাশন ধরনের এই ইনজুরির কারণে দুঃসংবাদ পেয়েছে দুর্দান্ত খেলতে থাকা অস্ট্রেলিয়া। তবে মাথায় চোটের কারণে আহমেদাবাদে ইংলিশদের বিপক্ষে তাদের পরের ম্যাচে অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল দলে থাকবে না। এমনটাই জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ওয়েবসাইটে।
এক বছরের মধ্যে দ্বিতীয়বার এমন অদ্ভুত ইনজুরিতে পড়লেন বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম সেঞ্চুরিয়ান। গুজরাটে সোমবার রাতে গলফ কার্টের পিছনে বসে ঘোরার সময় অসতর্কভাবে পড়ে যান ম্যাক্সওয়েল। আর তাতেই মাথায় আঘাতের পাশাপাশি মুখেও ক্ষত-বিক্ষত হন অজি অলরাউন্ডার। ইংলিশদের বিপক্ষে লড়াইয়ে গলফ খেলে সময় কাটাচ্ছিলেন অজি ক্রিকেটাররা। তবে এই ঘটনায় ম্যাক্সওয়েল ছাড়া আর কেউ আহত হয়নি বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
২০২২ সালের নভেম্বর মাসে নিজের জন্মদিনের উৎসব পালনের সময় পা ভেঙে ফেলেছিলেন ম্যাক্সওয়েল। সেই ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেড়ে ওঠেননি বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরিয়ান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)