ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
এমন ভরাডুবিতে সাকিবকে নিয়ে মুখ খুললেন ইমরুল
বাজে পারফরম্যান্সের কারণে চলমান ওয়ানডে বিশ্বকাপ থেকে প্রথম বিদায় নেয় বাংলাদেশ দল। দলকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। তিনিও পুরো টুর্নামেন্টে ব্যর্থ হন। গত মঙ্গলবার (৩১ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে উইকেটে থিতু হলেও ইনিংসটা এগিয়ে নিতে পারেননি এই অলরাউন্ডার।
সাকিবের পারফরম্যান্সে হতাশ জাতীয় দলের সাবেক সতীর্থ ইমরুল কায়েস। বাংলাদেশের এই ওপেনারের দাবি, সাকিবকে রানের জন্য এমন লড়াই তিনি খুব কমই দেখেছেন।
সাকিব ও ইমরুল ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ১৫-১৬ বছর ধরে এক সঙ্গে খেলছেন। এর মধ্যে জাতীয় দলে লম্বা একটি সময় ধরে ভিন্ন ভিন্ন সংস্করণের ম্যাচ খেলেন এই দুজন। ঘরোয়াতেও বেশ কয়েকটি মৌসুম একসঙ্গে খেলেন তারা।
তাই সাকিবের ব্যাটিং সম্পর্কে বেশ ভালোই ধারণা রয়েছে ইমরুল। সাকিবের রান খরা নিয়ে চিন্তিত ইমরুল। পাকিস্তানের বিপক্ষে ৬৪ বলে ৪৩ রান করেন বাংলাদেশের অধিনায়ক। লম্বা সময় ধরে উইকেটে থাকলেও পাকিস্তানি বোলারদের খেলতে বেশ কষ্টই করছিলেন সাকিব।
দেশের একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের লাইভে ইমরুল বলেন, ‘সাকিব আজকে যে অবস্থায় মাঠে নেমেছিল, সাকিবের আসলে তার মতো করে খেলা কঠিন ছিল। সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে সবসময় ৯০ প্লাস বা ১০০ স্ট্রাইক রেটে ব্যাটিং করে আপনি দেখেন। সাকিব সবসময় রানিংয়ে থাকে, স্ট্রাইক রোটেড করতে চায়, সেটা আজকের পরিস্থিতির দাবি ছিল না। সে ওভাবেই সময় নিয়েছে। কারণ সে চাচ্ছিলম একটু থিতু হতে। আমি ওর সাথে যতদিন ক্রিকেট খেলেছি, আমি সাকিবকে এতোটা স্ট্রাগল করতে কমই দেখেছি।’
ইমরুল সাকিব প্রসঙ্গে আরও বলেন, ‘ও আজকে চাচ্ছিল রান করার এবং দলটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার। সেজন্য সেভাবেই সে সময় নিয়েছে। যে কাজটা রিয়াদ ভাই সবসময় করে ওটাই কিন্তু আজকে সাকিব ভাই করার চেষ্টা করছিল। সাকিব যখন থিতু হয়ে যায় তখন আমি ভেবেছিলাম সে আজকে বড় একটা রান করবে। কিন্তু আবারও, ওটা ঠিকমতো এক্সিকিউট করতে পারেনি ব্যাটে বলে। এজন্য সফল হয়নি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)