ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
একটু পরে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা, পরিসংখ্যানে এগিয়ে যারা
চলমান বিশ্বকাপে সেমিফাইনালের সপ্তম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দুই শক্তিশালী দল নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ভারতের পুনেতে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এই আসরে এখন পর্যন্ত ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড।
শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ম্যাচে জয়ের পর এই বিশ্বকাপে দুর্দান্ত ক্রিকেট খেলা দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডসের কাছে হারতে হয়েছিল। ডাচরা প্রোটিয়াদের ৩৮ রানে হারিয়েছে। হতাশাজনক হারের পরও ধসে পড়েনি দক্ষিণ আফ্রিকা। এরপর দলটি টানা তিন ম্যাচ জিতেছেন।
ইংল্যান্ড-বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার পথে ভালোভাবেই টিকে থাকে দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১ উইকেটের নাটকীয় জয় পায় প্রোটিয়ারা।
বিশ্বকাপের গত আসরের রার্নাসআপ নিউজিল্যান্ডের এবারের মিশনটা শুরু হয় দুর্দান্তভাবে। প্রথম চার ম্যাচেই জয় পেয়েছিলো তারা। পঞ্চম ম্যাচ থেকেই পথ হারায় কিউইরা। ভারতের কাছে হারের পর শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় নিউজিল্যান্ড।
এখন পর্যন্ত ওয়ানডেতে ৭১ ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে নিউজিল্যান্ডের জয় ২৫টিতে, দক্ষিণ আফ্রিকা জিতেছে ৪১টিতে এবং ৫টি ম্যাচ পরিত্যক্ত হয়। বিশ্বকাপে জয়ের ক্ষেত্রে এগিয়ে নিউজিল্যান্ড। আটবারের মোকাবেলায় নিউজিল্যান্ডের জয় ছয়টিতে, দক্ষিণ আফ্রিকার জয় দুইটিতে। ২০১৯ সালে সর্বশেষ বিশ্বকাপে ৪ উইকেটে জিতেছিল নিউজিল্যান্ড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)