ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
‘আমাদের নিয়ে কে কী বলছে দেখার সময় নেই’
সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশের সবার আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে। অধিনায়ক সাকিব আল হাসান এই টুর্নামেন্টে নিজের পারফরম্যান্সকে সবচেয়ে বাজে বলে বর্ণনা করেছেন। টাইগারদের নিয়ে চলছে নানা সমালোচনা। কিন্তু টাইগার ওপেনার লিটন দাস এসব সমালোচনার খুব একটা গুরুত্ব দেওয়া হয় না বলে জানিয়েছেন।
কলকাতার ইডেনে নেদারল্যান্ডসের কাছে শোচনীয় হেরে টুর্নামেন্ট থেকে প্রায় বিদায় নিয়েছে বাংলাদেশ। তবে অবশেষে গতকাল পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের বিশাল হারে বিদায় নিশ্চিত হলো বাংলাদেশের।
ম্যাচশেষে নিজেদের ভাগ্যকেই দুষলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বলেন, ‘আমাদের ভাগ্যটাই কাজ করছে না। আমরা চেষ্টা করছি। সবাই ভালো খেলার চেষ্টা করছে। কেউ তো খারাপ খেলতে চায় না। দিনশেষে আমরা সবাই চেষ্টা করছি। কিন্তু একটা জিনিস দেখেন অনেকসময় লাক ফেভার করছে না।’
‘আমরা ব্যাটাররা যেখানে খেলছি, সেখানে হাতে চলে যাচ্ছে বল। ক্যাচ হচ্ছে অথবা ফিল্ডিং করছে। বোলিং যখন করছি কিছু না কিছু হচ্ছে। এরকম তো কখনোই হয়নি, বিগত তিন বছর ধরে আমরা ওয়ানডে খেলছি। কিন্তু আমার মনে হয় লাকটা একটু কম কাজ করছে। কিন্তু আমরা বিশ্বাস করি বাংলাদেশ আবার কামব্যাক করবে। ’-আরও যোগ করেন মিরাজ।
এদিকে, ব্রডকাস্টারকে দেওয়া সাক্ষাৎকারে উইকেটকিপার ব্যাটার লিটন দাস বলেন, ‘মিডিয়া কী বলছে সেটি দেখার মতো সময় নেই আমাদের। আমরা আশা করবো যেন সবাই আমাদের সাপোর্ট করে। কেউ সাপোর্ট না করলেও কিছু করার নেই। আমরা চাই সবাই সাপোর্ট করবেন, এটা নতুন কিছু না। ব্যর্থতা আসবে সফলতাও আসবে। আপনারা এতদিন সাপোর্ট করে আসছেন দর্শক হিসেবে। আপনাদের জন্যই আমরা ক্রিকেটটাকে এত উপভোগ করি। বাংলাদেশের মানুষ অনেক সাপোর্ট করে। আশা করি এরপরেও সাপোর্ট করবেন।’
লিটন আরও বলেন, ‘সামনের যে দুটি ম্যাচ আছে সেগুলোতে অনেক চ্যালেঞ্জ হবে। আর আমি সবসময় একটা কথা বলি, আজ যদি প্রথম বলে আউট হয়ে যাই, তাহলে পরের ম্যাচে সুযোগ আসবে কীভাবে ভালো করা যায়। সবার জন্যই এটা প্রযোজ্য। আপনি ব্যর্থ হবেন, পরের ম্যাচে কীভাবে ঘুরে দাঁড়ানো যায় সেটিই ভাববেন। আমি চেষ্টা করবো দলীয়ভাবে যেন ভালো খেলতে পারি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)